হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ২৩:০৩ আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২৩:০৩

হরমুজ প্রণালি আর কখনোই ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রবিবার ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়েছে।

ইসমাইল বাঘাই বলেছেন, এই জলপথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে বর্তমানে যে আলোচনা চলছে, তার সঙ্গে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ করার কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নাশকতা এবং ইরানের ওপর তাদের আরোপিত নৌ-অবরোধের কারণেই এই প্রণালি বন্ধ হয়েছিল।

মুখপাত্র জানান, ওমানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় আলোচনা। তিনি বলেন, আমাদের স্বার্থ রক্ষা করবে এমন একটি মেকানিজমে পৌঁছানোর জন্য আলোচনার এই বিষয়টি নতুন কিছু নয়, বরং দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে।

বাঘাই স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ইরান দেশের স্বার্থ ও উদ্বেগের ওপর ভিত্তিতে কাজ করে। অন্যদের হুমকি ও ভয়ভীতি দেখানোর প্রভাবে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

তিনি আরও বলেন, অন্য পক্ষগুলোর হুমকি ও সংবাদমাধ্যমের চাপের মুখে ইরান তার অবস্থান থেকে একচুলও পিছু হটবে না।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়ের পর নেতানিয়াহুকে সরাতে আরও একাট্টা বিরোধীরা
‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ
ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ
ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত
ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ৫ নেতা আহত
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় এটিজেএফবি’র উদ্বেগ
সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি অফিসে নেওয়ার ঘটনায় এটিজেএফবি’র উদ্বেগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি