ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১৬:১৫আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৬:১৫

ওমানের সঙ্গে ভবিষ্যৎ নৌ-চলাচল নিয়ে কোনও সমঝোতা হলেও কৌশলগত হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। সংশ্লিষ্ট এক অভিজ্ঞ সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সূত্রটি জানায়, হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ নৌ-চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যে হচ্ছে এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সম্পর্ক নেই।

ওই সূত্র আরও জানায়, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের সম্ভাব্য চুক্তির সঙ্গে এই প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার কোনও সম্পর্ক নেই।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হলেও তেহরানের ভাষায় ‘যুক্তরাষ্ট্রের লঙ্ঘন’ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের লঙ্ঘনের সংশোধনের ওপর।

এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়, যুক্তরাষ্ট্র আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করলে নতুন নৌ-চলাচল করিডোর নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাছাকাছি পৌঁছেছে তেহরান।

ইরানি কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, সামরিক হুমকির মাধ্যমে ওয়াশিংটন আলোচনায় প্রভাব বিস্তার এবং সমঝোতা বিলম্বিত করার চেষ্টা করছে।

/এএস/ 
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার