ইরানের সঙ্গে সারাদিন আলোচনা, শিগগিরই চুক্তির আশা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১০:৩৮আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১০:৩৮

ইরানের সঙ্গে মঙ্গলবার ‘দিনভর আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনাকে ইতিবাচক হিসেবে বর্ণনা করার পাশাপাশি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুমকিও দিয়েছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

ট্রাম্প বলেন, আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হচ্ছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন যে, ইরান এই সংঘাতের অবসান ঘটানোর উপায় খুঁজে বের করতে অত্যন্ত আগ্রহী।

তিনি আরও বলেন, একমাত্র কাজের বিষয়টিই আসল। আর তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক কী হয়। একই সঙ্গে তার কাছে ‘প্রচুর সময় রয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প মনে করেন যে, আগামী ‘কাল বা পরশু’-এর মধ্যে এই চুক্তি বাস্তবায়িত হতে পারে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক কর্মকর্তা এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনায় থাকা প্রস্তাবিত চুক্তিতে ইরান ও ওমানের মধ্যবর্তী প্রণালিতে ৬০ দিনের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই ব্যবস্থায় কোনও টোল পরিশোধ করতে হবে না। প্রয়োজনে পরবর্তীতে ৬০ দিনের এই চুক্তির মেয়াদ বাড়ানোও হতে পারে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার