গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ১৮:০১আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৮:২৬

গাজায় যুদ্ধপরবর্তী অস্ত্রবিরতি ও নিরস্ত্রকরণ নিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত বোর্ড অব পিস-এর ১৫ দফার রূপরেখা বা রোডম্যাপ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের তৈরি এই প্রস্তাবটি ইসরায়েল মেনে নিয়েছে বলে যে দাবি করা হচ্ছিলো, তা স্পষ্ট ভাষায় উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রবিবার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, আমি এখানে বিষয়টি স্পষ্ট করতে চাই, ইসরায়েল এই ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত বোর্ড অব পিস গাজায় যুদ্ধপরবর্তী রূপরেখা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা ইতোমধ্যে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গ্রহণ করেছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সন্ত্রাসী সংগঠনটি ইসরায়েলের নতুন করে সামরিক অভিযান চালানো ঠেকাতে এই প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছে।

যদিও ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজাকে নিরস্ত্র করতে এবং ভূখণ্ডটির নিয়ন্ত্রণ নিতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। তবে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ও মন্ত্রীরা প্রকাশ্যেই প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন যেন তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন যে এই পরিকল্পনার শর্ত অনুযায়ী তিনি চলবেন না। এটি বাস্তবায়িত হলে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু করতে হতো।

নেতানিয়াহু বলেন, আমি লোকজনকে বলতে শুনেছি, ‘আপনি তো তা বলেননি’। তাই আমি আবার বলছি: ইসরায়েল ১৫ দফার এই নথি প্রত্যাখ্যান করছে। হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনও কার্যক্রম চালাবে না। আর যখন আমি বলি হামাসকে নিরস্ত্র করতে হবে, তখন আমি ভারী অস্ত্র, কম-ভারী অস্ত্রসহ সব ধরনের অস্ত্রের কথাই বোঝাই। আমরা সত্যিকারের নিরস্ত্রকরণের কথা বলছি, কোনও ভুয়া বা নামমাত্র কিছুর কথা নয়।

যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের আপত্তির বিষয়টি আলোচনার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের কিছু চিন্তাভাবনা বা প্রস্তাব রয়েছে; যার কয়েকটি আমাদের কাছে গ্রহণযোগ্য এবং কয়েকটি গ্রহণযোগ্য নয়। এসবের সামনে কীভাবে শক্ত হয়ে দাঁড়াতে হয় তা আমাদের জানা আছে। আমরা অতীতেও তা প্রমাণ করেছি এবং আজও তার প্রমাণ দিচ্ছি। তাছাড়া, আমাদের বাহিনী ও নাগরিকদের ওপর তৈরি হওয়া যেকোনও হুমকি আইডিএফ নস্যাৎ করা অব্যাহত রাখবে।

নেতানিয়াহু জোর দিয়ে আরও জানান, তিনি গাজা কিংবা পশ্চিম তীরে কখনই কোনও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করেছি আমরা: প্রধানমন্ত্রী
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
সর্বশেষ খবর
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা
এসডিজি গ্রাম কী, সেখানে কী করবে সরকার?
এসডিজি গ্রাম কী, সেখানে কী করবে সরকার?
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
খিলগাঁওয়ে পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার
খিলগাঁওয়ে পিস্তল-রিভলবারসহ গুলি উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল