হরমুজের কাছে দুই জাহাজের সংঘর্ষের বিরোধ মেটালো চীনা আদালত

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৭:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৬

হরমুজ প্রণালির কাছে দুই বিদেশি জাহাজের সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হওয়া বড় ধরনের বিরোধ মীমাংসা করেছে চীনের একটি সামুদ্রিক আদালত।

চীনের সুপ্রিম পিপলস কোর্ট সোমবার জানায়, দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ মেরিটাইম কোর্ট-এর মাধ্যমে বিরোধটি মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণসহ দাবির পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি ইউয়ান, যা প্রায় ২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের সমান।

মামলাটি ছিল দুটি বিদেশি জাহাজ—অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘অ্যাডালিন’ এবং লাইবেরিয়ার পতাকাবাহী ‘ফ্রন্ট ঈগল’-এর মধ্যে।

২০২৫ সালের জুনে হরমুজ প্রণালির কাছের সমুদ্রসীমায় জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়। পরে ‘ফ্রন্ট ঈগল’ মেরামতের জন্য চীনের শেনচেনে অবস্থান করছিল।

এ সময় ‘অ্যাডালিন’-এর মালিকপক্ষ জাহাজটি আটক করার জন্য কুয়াংচৌ মেরিটাইম কোর্টে আবেদন করে।

দুই পক্ষই চীনের আদালতে মামলাটি পরিচালনা করতে সম্মত হয়। একই সঙ্গে বিরোধের মূল বিষয়গুলো সমাধানের ক্ষেত্রে চীনের আইন অনুসরণের বিষয়েও তারা একমত হয়।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আদালত চারটি প্রাক-বিচার বৈঠক করে। এরপর ১৪ জুলাই প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

দুর্ঘটনার বিষয়ে কোনো সরকারি তদন্ত না হওয়ায় ঘটনার সঠিক কারণ বের করতে আদালত সামুদ্রিক প্রযুক্তি বিশেষজ্ঞদেরও যুক্ত করে। বিশেষজ্ঞদের সহায়তায় আদালত জাহাজ দুটির সংঘর্ষের সময়কার গতিপথ পুনর্গঠন করে।

আদালতের মধ্যস্থতায় সংশ্লিষ্ট পক্ষগুলো শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছায়। জুলাইয়ের শেষ দিকে আদালতের উদ্যোগে ক্ষতিপূরণের অর্থ বণ্টনের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
ডায়েরির একটিমাত্র শব্দে ১০ বছর পর পরিবারে ফিরলেন নিখোঁজ ব্যক্তি
রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ১৩
সর্বশেষ খবর
শ্রম অভিবাসন ব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান
শ্রম অভিবাসন ব্যবস্থায় কার্যকর সংস্কারের আহ্বান
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক
আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে কী সাজা হলো সেই ‘ভাইরাল মিজানের’
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?
প্রশাসনের শীর্ষ দুই পদে আসছে নতুন মুখ?