রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া, হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭

ইয়েমেনের হুথিরা শনিবার দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলার আশঙ্কায় এর আগে রাতভর রিয়াদে সতর্কবার্তা জারি করেছিল সৌদি আরব। ভিডিও ও ছবিতে বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। এক পর্যায়ে জ্বালানি ট্যাংকের মতো স্থাপনার পেছন থেকে আগুনের শিখাও দেখা যায়। জুলাই থেকে সৌদি আরবে একাধিক হামলা চালানোর দাবি করে আসছে ইরান-সমর্থিত হুথিরা। তবে চলমান উত্তেজনা শুরুর পর রিয়াদে এটিই তাদের প্রথম হামলা বলে ধারণা করা হচ্ছে।

রিয়াদে কী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করেনি হুথিরা। তবে তারা লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাতেও হামলার দাবি করেছে। সানায় হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। দক্ষিণ-পশ্চিমের বিশ ও ফারাসান, পশ্চিমের তাইফ এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবুতেও বেসামরিকদের লক্ষ্য করে হামলা ঠেকানোর দাবি করেছে জোটটি।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, রিয়াদ ও রাজধানীর পূর্বে আল-খার্জে আকাশ হামলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে রাতে ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।

জুলাইয়ে হুথিদের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরুর পর রিয়াদে এ ধরনের প্রথম সতর্কবার্তা জারি হলো। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া বৃহত্তর সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে সৌদি-হুথি সংঘাতও দেখা দিয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
গাজায় যা হচ্ছে ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’: ব্রিটিশ গায়ক
আইআইটি বোম্বের অধ্যাপকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিহতের বাবার
সর্বশেষ খবর
ভোরের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, জলাবদ্ধতায় দুর্ভোগ
ভোরের বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট, জলাবদ্ধতায় দুর্ভোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা, যা বললেন বাবা
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭, মামলা ৫৫
ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭, মামলা ৫৫
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার