নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২

গাজায় যুদ্ধে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতরা হলেন রিজার্ভ সার্জেন্ট নাদাভ কালি (২৪), তিনি হার হালুতজের বাসিন্দা এবং সার্জেন্ট অফির মোয়ালেম (২৩), তিনি জেরুজালেমের বাসিন্দা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানী সংবাদমাধ্যম সামা টিভি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় সেনাবাহিনীর একটি বিস্ফোরক ড্রোনের ঘটনায় তারা নিহত হন। ড্রোনটি দ্বিতীয়বার উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সামরিক পোস্টের ভেতরে পড়ে যায়। পরে সেনারা সেটির কাছে গেলে ড্রোনটি বিস্ফোরিত হয়।

৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ তজুরি জানান, ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে শেষ করেছিলেন ওই দুই সেনা। ইসরায়েলি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, ড্রোনটি একটি বিস্ফোরক সামরিক ড্রোন ছিল এবং ঘটনাটির প্রাথমিক পর্যালোচনার জন্য সেনাবাহিনী ড্রোন অভিযান স্থগিত করেছে।

জুরি বলেন, ১৬তম ব্রিগেড ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজা এলাকায় দায়িত্ব পালন করছিল। জুরি দুই রিজার্ভ সেনাকে চমৎকার সৈনিক হিসেবে বর্ণনা করে বলেন, তাদের একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেন।

/এসএইচএম/
সম্পর্কিত
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
হঠাৎ ভারত থেকে ইলিশ আমদানি কেন বন্ধ করলো বাংলাদেশ?
সংগীত তারকা থেকে ফার্স্ট লেডি: কে এই পেং লিয়ুয়ান?
সর্বশেষ খবর
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
ছেলে-মেয়েরা যাতে কোনোভাবেই মাদকাসক্ত না হয়: ডা. জাহিদ 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা