বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কিছুটা বাড়লেও সপ্তাহজুড়ে দরপতনের পথে রয়েছে মূল্যবান ধাতুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত এর দাম প্রায় ১ দশমিক ৭ শতাংশ কমেছে। এদিন মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৩৯ ডলারে ওঠে।

ট্রেডিং প্ল্যাটফর্ম ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার নতুন আশায় তেলের দাম কমায় শুক্রবার স্বর্ণের বাজারে কিছুটা সমর্থন দেখা গেছে। তবে ফেডের উচ্চ সুদের হার ও বন্ডের বাড়তি মুনাফা স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বাড়াচ্ছে।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ এক-চতুর্থাংশ শতাংশীয় পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। তিন বছরের মধ্যে এটিই ছিল প্রথম সুদহার বৃদ্ধি। একই সঙ্গে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে অক্টোবরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে আরও বৃদ্ধির সম্ভাবনা ৯৫ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও সুদের হার বাড়লে স্বর্ণের চাহিদা কমে। কারণ, বিনিয়োগকারীরা তখন সুদ বা মুনাফা পাওয়া সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন।

নিকোস জাবুরাস বলেন, বাজেট ঘাটতির উদ্বেগ আবারও বিনিয়োগকারীদের স্বর্ণের মতো কঠিন সম্পদের দিকে ঠেলে দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক চাহিদার পাশাপাশি সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি অনুকূলে এলে বছরের শেষ প্রান্তিকে স্বর্ণের দামে শক্তিশালী পুনরুদ্ধারের সম্ভাবনাও রয়েছে।

এদিন স্পট সিলভারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮২ ডলার, প্লাটিনামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭৭ দশমিক ৩৮ ডলার হয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৬৯ দশমিক ৭৭ ডলারে নেমেছে। সপ্তাহ শেষে তিনটি ধাতুর দামই সাপ্তাহিক দরপতনের পথে ছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
কূটনৈতিক মঞ্চে ক্ষমতা কি হারাচ্ছেন ট্রাম্প?
সর্বশেষ খবর
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
শেখ হাসিনা দিল্লিতে যেভাবে কথা বলে, জামায়াতও একই ভাষায় কথা বলে: জিলানী
দুঃখ প্রকাশ করলেন তপু
দুঃখ প্রকাশ করলেন তপু
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ