এয়ার ফোর্স ওয়ান থেকে সিএনএনকে বাদ দিলো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনিবারের সফরে এয়ার ফোর্স ওয়ানে সিএনএনকে না রাখার সিদ্ধান্ত জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদমাধ্যমটির বদলে ট্রাম্পের সঙ্গে টেনেসির নক্সভিলে যাত্রা করবে রক্ষণশীল নেটওয়ার্ক রিয়েল আমেরিকাস ভয়েস নিউজ। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শনিবার দুপুরে ইউনিভার্সিটি অব টেনেসি ও ইউনিভার্সিটি অব টেক্সাসের মধ্যকার কলেজ ফুটবল ম্যাচ দেখতে নক্সভিলে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের।  

হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের আগে বৃহস্পতিবার আদালতের এক আদেশে সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়। এর পর শুক্রবার এসব সংবাদমাধ্যমের সাংবাদিকেরা টেলিভিশন ক্যামেরা নিয়ে নির্বাহী কমপ্লেক্সে ফিরেছিলেন।

শুক্রবার দিনের কিছু সময় হোয়াইট হাউসের ভিডিও পুলও আবার চালু হয়। ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার পর এই পুলে থাকা অন্য চারটি সংবাদমাধ্যমও তাদের সঙ্গে সংহতি জানিয়ে অংশগ্রহণ বন্ধ রেখেছিল।

শুক্রবার ন্যাশনাল আর্কাইভসে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ভিডিওও সিএনএন প্রচার করে। কয়েক দিন পর এই প্রথম সংবাদমাধ্যমটি ট্রাম্পের কোনও অনুষ্ঠানের সরাসরি ভিডিও প্রচারের সুযোগ পায়।

সিএনএনের মিডিয়া বিশ্লেষক ব্রায়ান স্টেলটার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ন্যাশনাল আর্কাইভসের অনুষ্ঠানের ভিডিও পুলে সিএনএনের দায়িত্ব ছিল এবং হোয়াইট হাউস তাদের সাংবাদিকদের অনুমতিও দিয়েছিল।

এয়ার ফোর্স ওয়ানে সিএনএনের জন্য নির্ধারিত আসনটি দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসের ভিডিও পুলের কোনও সদস্যের জন্য রাখা হয়। তবে রিয়েল আমেরিকাস ভয়েস নিউজ এই পুলের সদস্য নয়।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে নিজের নীতির সমালোচনা করা বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়েছেন। গত বছরের শুরুতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করার ট্রাম্পের নির্বাহী আদেশ অনুসরণ না করায় অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিকদেরও হোয়াইট হাউসের বিভিন্ন অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছিল। এ ঘটনায় করা মামলায় এপি পক্ষে রায় আসে এবং বর্তমানে বিষয়টি আপিল পর্যায়ে রয়েছে।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন কয়েক দশক আগে প্রেসিডেন্টের সঙ্গে সাংবাদিকদের একটি নির্ধারিত পুলে রাখার ব্যবস্থা চালু করে। এর উদ্দেশ্য হলো পালাক্রমে সাংবাদিকদের প্রেসিডেন্টের সফরসঙ্গী করা এবং তাদের প্রতিবেদন ও ছবি-ভিডিও বৃহত্তর সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়া। সংগঠনটির কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১
সর্বশেষ খবর
শাশুড়িকে সম্মান জানাতে অস্বীকৃতি, চড় দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে
শাশুড়িকে সম্মান জানাতে অস্বীকৃতি, চড় দেওয়ায় বাবাকে হত্যা করলো ছেলে
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা