দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বাণিজ্যিক বিমান সৌদি আরবের ওপর দিয়ে যাওয়ার সময় জরুরি সংকেত পাঠানোর পর দেশটির তাবুক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের বিমানটি প্রথমে আন্তর্জাতিক জরুরি সংকেত বা ‘স্কোয়াক কোড’ ৭৬০০ বা ৭৭০০ পাঠায়। এর কিছুক্ষণ পর এটি ৭৫০০ কোড পাঠায়, যা বিমান ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। নিরাপত্তা সূত্র জানায়, পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে বিমানটির দিকে পাঠানো হয়েছিল। হিব্রু ভাষার গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জরুরি বৈঠক করেন।

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানটিতে সাধারণ জরুরি সংকেত এবং ‘অবৈধ হস্তক্ষেপের’ মতো সংকেত পাঠানোর পেছনের মূল কারণ ছিল ফ্লাইটের পাইলটদের মধ্যকার একটি হাতাহাতির ঘটনা।

অবতরণের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্লাইদুবাইয়ের এই বিমানটির জরুরি অবতরণ বিষয়ে পরামর্শ সভা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ইসরায়েলি যাত্রীদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনতে বর্তমানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পর কর্তৃপক্ষ ঠিক কী ঘটেছিল সে বিষয়ে পরিষ্কার চিত্র তুলে ধরতে সক্ষম হবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
সম্পর্কিত
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
সর্বশেষ খবর
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত স্ক্যালোনির
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো