শিক্ষকের উপস্থিতিতে ক্লাসরুমে চেইনসো নিয়ে হামলা, আহত দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৮ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

শিক্ষকের উপস্থিতি ও পাঠদান চলাকালীন ভারতের অন্ধপ্রদেশের একটি সরকারি স্কুলের দশম শ্রেণির শ্রেণিকক্ষে ঢুকে চেইনসো দিয়ে দুই ছাত্রীর ওপর হামলা চালিয়েছে এক যুবক। এই আকস্মিক হামলায় দুই ছাত্রীই আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অনন্তপুর জেলার রাপ্তাদু গ্রামের জেলা পরিষদ হাইস্কুলে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২১ বছর বয়সী অভিযুক্ত হেমন্ত ওরফে ডুম্মু হামলা চালানোর পর স্কুল থেকে পালিয়ে যায়। পরে ধর্মাবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত যুবক শ্রী সত্য সাই জেলার ধর্মাবরম মণ্ডলের নাগালুরের বাসিন্দা এবং ওই ছাত্রীর দূরসম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।

আহত দুই ছাত্রীকে দ্রুত অনন্তপুরের সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের জরুরি অস্ত্রোপচার চলছে এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই বর্বর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, রাপ্তাদু জেডপি হাই স্কুলের শ্রেণিকক্ষে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর এই বর্বর হামলায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। যেসব আক্রমণকারী স্কুলের ভেতরে আমাদের তরুণ মেয়েদের টার্গেট করে, আমাদের সমাজে তাদের কোনও স্থান নেই।

শিক্ষামন্ত্রী নারা লোকেশও এক্স-এ লিখেছেন, অনন্তপুর জেলার রাপ্তাদুতে স্কুলের ভেতরে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ওপর এই নৃশংস হামলায় আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। শিক্ষাপ্রতিষ্ঠান ও নিরাপত্তার জায়গায় একটি তরুণীর বিরুদ্ধে এমন অমানবিক কাজ অত্যন্ত নিন্দনীয়।

তিনি আরও বলেন, প্রত্যেক নারী ও মেয়ের নিরাপত্তা ও মর্যাদা সর্বাগ্রে। এ ধরনের বর্বরতা কোনোভাবেই বরদাশত করা হবে না।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবে হুথিদের মোকাবিলায় কেন ব্যর্থ সৌদি আরব, নেপথ্যে কোন পরাশক্তি?
নির্বাচনে ভরাডুবি হলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
কারফিউ, ৭০ হাজার পুলিশ ও হ্যালোইন আতঙ্ক: ফ্রান্সে তীব্র বিক্ষোভের শঙ্কা
সর্বশেষ খবর
ভাইয়ের সাথে কথা বলো, ছেলেপুলে পাঠালে চাঁদা ৫০ লাখ থেকে ১ কোটি হয়ে যাবে
ভাইয়ের সাথে কথা বলো, ছেলেপুলে পাঠালে চাঁদা ৫০ লাখ থেকে ১ কোটি হয়ে যাবে
এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা: মাহদী আমিন
এইচএসসিতে নির্মোহ মূল্যায়ন, অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা: মাহদী আমিন
যেসব কারণ দেখিয়ে বরখাস্ত করা হলো ডিবির সেই হারুনকে
যেসব কারণ দেখিয়ে বরখাস্ত করা হলো ডিবির সেই হারুনকে
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
সর্বাধিক পঠিত
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী