৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১৪:১৯ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৪:১৯

ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের মাটিতে ইনিংসে ছয় উইকেট শিকার করলেন হাসান মাহমুদ। সিলেট টেস্টে দুর্দান্ত বোলিং উপহার দিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে আটকে রাখল বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিকরা।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে বড় সংগ্রহের দিকে এগোয় ক্যারিবীয়রা। আমির জাঙ্গুর অপরাজিত ১১১ রান এবং জাস্টিন গ্রিভসের ৩৫ রান নিয়ে ২৩৫ রান থেকে দিন শুরু করেছিল সফরকারীরা। আগের দিন তাসকিন আহমেদ দুটি উইকেট নিলেও এদিন প্রধান আলো কেড়ে নেন পেসার হাসান মাহমুদ। এক প্রান্ত থেকে আগুনঝরা বোলিং করে তিনি একে একে সাজঘরে পাঠান ছয় ব্যাটারকে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ১৩৩ রান করেন আমির জাঙ্গু। এছাড়া গ্রিভস ৫১ এবং শেষ দিকে জোমেল ওয়ারিকান অপরাজিত ২৭ রানের কার্যকরী ইনিংস খেলেন। ইনিংসের শেষ উইকেটে জেইডেন সিলসকে ফিরিয়ে ৩৩ রানের জুটি ভাঙেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৩৫৬ রান।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। পঞ্চম ওভারেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। সিলসের বলে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ৫ রান করে ফেরেন নাঈম হাসান। আর ১৬ রান করা তানজিদ হাসান তামিমকে শিকার বানান গ্রিভস। মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল।

দিনের শুরুতে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালি মচকে মারাত্মক ব্যথায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ওপেনার সাদমান ইসলাম। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার ব্যাটিংয়ে নামা এখন পর্যন্ত অনিশ্চিত।

/এএ/
সম্পর্কিত
কোকেন সেবনে এক মাস নিষিদ্ধ ক্রিস লিন, তবে..
ঘুরে দাঁড়ালো বাংলাদেশ: হাসান মাহমুদের ৫ উইকেট, মাঠের বাইরে সাদমান
এক বলে ২৮৬ রান! সত্যি নাকি রূপকথা?
সর্বশেষ খবর
দিওয়ালির আগে মহারাষ্ট্রে ৬৩ কোটি রুপির ভেজাল খাদ্যপণ্য জব্দ
দিওয়ালির আগে মহারাষ্ট্রে ৬৩ কোটি রুপির ভেজাল খাদ্যপণ্য জব্দ
ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে
ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪
‘আশা করি দিল্লির আবহাওয়া উপভোগ করছেন’, দূষণ শুনানিতে সুপ্রিম কোর্ট
‘আশা করি দিল্লির আবহাওয়া উপভোগ করছেন’, দূষণ শুনানিতে সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি