৯ মাস পর এক টেবিলে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, আবুধাবিতে শুরু শান্তি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৯:০২ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:০২

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৯ মাস পর প্রথমবার আবুধাবিতে সরাসরি শান্তি আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে একটি বড় চুক্তির সম্ভাবনার কথা ঘোষণার পরই মঙ্গলবারের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার উভয় পক্ষকে জানান, সাম্প্রতিক যোগাযোগ দুই দেশের মধ্যকার ফারাক অনেকটাই কমিয়ে এনেছে। তিনি বলেন, তিনি (ট্রাম্প) আমাদের বাড়তি প্রচেষ্টা চালাতে বলেছেন যাতে এমন একটি সমাধান খুঁজে পাওয়া যায়, যা যুদ্ধ শেষ করার পাশাপাশি উভয় পক্ষকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

তবে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল রাশিয়ার দখলে থাকায় চুক্তির শর্ত নিয়ে মতভেদ রয়ে গেছে। ইউক্রেনের প্রধান প্রতিনিধি রুস্তম উমেরোভ জোর দিয়ে বলেন, কিয়েভের মূল লক্ষ্য নিরাপত্তা গ্যারান্টি এবং স্থায়ী শান্তি অর্জন। অন্যদিকে মস্কোয় পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, যুদ্ধ মেটানোর আগে ইউরোপের জন্য সার্বিক নিরাপত্তা কাঠামো তৈরি করাই রাশিয়ার অগ্রাধিকার। ল্যাভরভ বলেন, ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর স্পষ্ট সীমারেখা নির্ধারণ করে তারপর মূল সংঘাত নিরসনে যাওয়া একেবারেই যৌক্তিক।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন যুদ্ধবিরতির পরই কেবল নিরাপত্তা আলোচনার কথা বললেও ল্যাভরভ তা প্রত্যাখ্যান করেছেন। ফরাসি প্রতিনিধিরা জানান, ইউরোপীয় নিরাপত্তা বিবেচনা না করে দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়।

আলোচনার আগে ট্রাম্প দাবি করেন, উভয় পক্ষই যুদ্ধ বন্ধে তীব্র ইচ্ছা দেখাচ্ছে এবং তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত। তবে পুতিন পুরো ডনবাস হস্তান্তরের দাবিতে অনড় থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঞ্চল ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি সোমবার জানান, রণক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক অগ্রগতি ও রুশদের রেকর্ড ক্ষতির কারণে আলোচনায় তাদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। মার্কিন সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধ অবসান, নিরাপত্তা গ্যারান্টি এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের রূপরেখা পেতে পারে কিয়েভ।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে আসলেই কি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান?
সর্বশেষ খবর
আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?
আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?
ইউপি নির্বাচন: কোন দিকে যাবেন আ.লীগের সমর্থকরা?
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক