আইপি অ্যাড্রেস হ্যাকারের হাতে গেলে কতটা ঝুঁকিতে পড়ে অনলাইন নিরাপত্তা?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৯:০৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৯:০৭

ইন্টারনেট ব্যবহারের সময় প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে একটি স্বতন্ত্র আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস। ওয়েবসাইট সার্ফিং, অনলাইন গেম খেলা কিংবা ভিডিও কল করাসহ যাবতীয় কাজ করার সময় এই ঠিকানার মাধ্যমেই ইন্টারনেটের বিভিন্ন সার্ভার ব্যবহারকারীর ডিভাইসে তথ্য পাঠায়। তবে আইপি অ্যাড্রেস প্রকাশ হয়ে গেলে হ্যাকাররা সেটি ব্যবহার করে কী করতে পারে, তা নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে। আইপি অ্যাড্রেস জানলেই কারও পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য কিংবা ডিভাইসের নিয়ন্ত্রণ পাওয়া যায় না। তবে এটি ব্যবহার করে নির্দিষ্ট নেটওয়ার্ককে লক্ষ্য করে সাইবার হামলা চালানো সম্ভব।

আইপি অ্যাড্রেসের মাধ্যমে সাধারণত ব্যবহারকারীর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং ব্যবহারকারীর ডিভাইসের আনুমানিক অবস্থান বা অঞ্চল শনাক্ত করা যায়। তবে এর মাধ্যমে নির্দিষ্ট বাসার ঠিকানা বা সুনির্দিষ্ট অবস্থান জানা সম্ভব নয়। আইপি লোকেশনভিত্তিক তথ্যের নির্ভুলতারও নিশ্চয়তা নেই । ফলে শুধু আইপি অ্যাড্রেসের ভিত্তিতে কোনো ব্যক্তির পরিচয় বা অবস্থান নিশ্চিত করা যায় না।

হ্যাকাররা আইপি অ্যাড্রেস ব্যবহার করে যে হামলাগুলো চালাতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অব সার্ভিস (ডিডস) অ্যাটাক। এ ধরনের হামলায় একাধিক উৎস থেকে বিপুল পরিমাণ ইন্টারনেট ট্রাফিক নির্দিষ্ট নেটওয়ার্কে পাঠানো হয়। এতে নেটওয়ার্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে অনলাইন গেম খেলা, ভিডিও কল করা কিংবা বাসার ইন্টারনেট সংযোগ ব্যবহারেও সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া কোনো নেটওয়ার্কে নিরাপত্তার দুর্বলতা থাকলে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেটিকে লক্ষ্য করা সম্ভব। বিশেষ করে নিরাপত্তা ত্রুটিযুক্ত সিকিউরিটি ক্যামেরা, দুর্বল পাসওয়ার্ডের হোম সার্ভার কিংবা অনিরাপদ রিমোট অ্যাকসেস সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে উন্মুক্ত থাকলে সেগুলোতে অননুমোদিত প্রবেশের ঝুঁকি তৈরি হয়। রাউটারের পোর্ট ফরওয়ার্ডিংয়ে ভুল সেটিংস কিংবা ফায়ারওয়ালের দুর্বল কনফিগারেশনও এ ধরনের ঝুঁকি বাড়াতে পারে।

বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগে আইপিভি৪-এর পাশাপাশি নতুন প্রজন্মের আইপিভি৬ প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে। আইপিভি৪ প্রযুক্তিতে সাধারণত একটি বাসার একাধিক ডিভাইস একই পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হয়। অন্যদিকে, আইপিভি৬ প্রযুক্তিতে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা পাবলিক আইপি অ্যাড্রেস বরাদ্দ করা সম্ভব।

রাউটারের ফায়ারওয়াল সঠিকভাবে কনফিগার করা থাকলে বাইরের অনাকাঙ্ক্ষিত সংযোগ প্রতিরোধ করা সম্ভব। নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে রাউটারের আইপিভি৪ ও আইপিভি৬, উভয় ধরনের ফায়ারওয়াল সেটিংস পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি অপ্রয়োজনীয় রিমোট অ্যাকসেস বন্ধ রাখা এবং রাউটার ও সংশ্লিষ্ট সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা উচিত। ভিপিএন ব্যবহার করলে ওয়েবসাইটের কাছে ব্যবহারকারীর প্রকৃত পাবলিক আইপি অ্যাড্রেস গোপন রাখা যায়। তবে এটি ডিভাইস বা সফটওয়্যারের বিদ্যমান নিরাপত্তাত্রুটি দূর করতে পারে না। তাই শুধু আইপি অ্যাড্রেস আড়াল রাখাকে পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা হিসেবে বিবেচনা করা ঠিক নয়।

/এএ/
সম্পর্কিত
ভারতে টাটার আইফোন যন্ত্রাংশ কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু
সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী করলো ফ্রান্স
এক দিনেই মোটা অংকের অর্থ হারিয়ে ধনীদের তালিকায় পতন এনভিডিয়া প্রধানের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে ৮৮ শিক্ষার্থী, চার জন আইসিইউতে
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে ৮৮ শিক্ষার্থী, চার জন আইসিইউতে
২ লক্ষাধিক টাকার শাড়িতে মালাইকার উৎসবের সাজ
২ লক্ষাধিক টাকার শাড়িতে মালাইকার উৎসবের সাজ
৯ মাস পর এক টেবিলে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, আবুধাবিতে শুরু শান্তি আলোচনা
৯ মাস পর এক টেবিলে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, আবুধাবিতে শুরু শান্তি আলোচনা
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
ঘন কুয়াশায় বুলগেরিয়ার মহাসড়কে একে একে ৫০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারালেন ১১ জন
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক