পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারতসহ ৫ দেশের দূতের সাক্ষাৎ, কী নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ নভেম্বর ২০২৬, ২১:২৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:২৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৃথক পৃথক সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, বৈঠকে তারা থ্যাংকস গিভিং ডের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া চীনা দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্সও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন।

যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া মানুষের প্রতি বাংলাদেশের জনগণের উদারতা ও মানবিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। 

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও এসব বৈঠক নিয়ে কিছু জানানো হয়নি। বৈঠক শেষে কূটনীতিকরা জানিয়েছেন, এটা শুধু তাদের সৌজন্য সাক্ষাৎ ছিল।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, ‘খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ জাতিসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।’

দিনেশ ত্রিবেদী বলেন, ‘জাতিসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল। আমার জন্য এটি ছিল শেখার একটি সুযোগও। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাকে ডাকায় এবং সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

এ সময় বৈঠকের বিষয়ে বিস্তারিত প্রশ্নের জবাব না দিয়ে তিনি বলেন, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।   

/এএজে/আইএএম/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
সর্বশেষ খবর
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাইসহ ৩ জনের মৃত্যু 
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইভাইসহ ৩ জনের মৃত্যু 
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন
বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা