অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ১১:৫৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৬

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় তাকে বহনকারী বিমান যাত্রা করে।

আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তিনি দেশ দুটিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সফরকালে জামায়াতের আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধী দলীয় নেতাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার; সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান; অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন; ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুনের ঘটনায় জামায়াতের উদ্বেগ
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
সর্বশেষ খবর
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন
হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন
শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, এলাকায় উত্তেজনা
শ্রীমঙ্গলে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, এলাকায় উত্তেজনা
মিরপুরে গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫
মিরপুরে গুদামে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৫
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট