ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির ওপর আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে।
আইআরজিসি বলেছে, একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে ভূপাতিত করেছে। সংস্থাটির দাবি, ইরানি বাহিনীর ভূপাতিত করা এটি ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন।
অপরদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদ বলছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের অন্তত ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী। এর মধ্যে ১৭টি এমকিউ-১ এবং ৫৬টি এমকিউ-৯ ড্রোন রয়েছে বলে জানিয়েছে তারা। ১৪ নভেম্বর এমকিউ-১ ড্রোন ভূপাতিতের ঘটনাকে এ ধরনের ১৭তম ড্রোন ধ্বংসের ঘটনা বলে দাবি করে আইআরজিসি। তবে ইরানের দেওয়া এই মোট সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র, ‘উসকানি’ বলছে ওয়ারশ