মধ্যপ্রাচ্যের আরেক দেশে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭

বাহরাইনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) রাতে দেশটিতে মিসাইল ও ড্রোন ছুড়েছে। বিপ্লবী গার্ড বলেছে, তারা বাহরাইনে থাকা মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানিরা একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়েছে, যেখানে আগুন ধরে গেছে। তবে কোথায় এবং কিসে হামলা হয়েছে সেটি উল্লেখ করেনি তারা। 

বার্তাসংস্থা এএফপি বলেছে, সেখানকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন তারা সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। যা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত। সেখানে একাধিক বাণিজ্যিক অবকাঠামো আছে। যার মধ্যে রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল পরিশোধনাগারও আছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন উড়ানো মার্কিনিদের অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের জবাবে বিপ্লবী গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা এবং জুফাইর ঘাঁটিতে হামলা চালিয়েছে।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর বাহরাইনে ব্যাপক হামলা চালায় ইরান।

/এফআর/
সম্পর্কিত
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
সর্বশেষ খবর
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম