ইরাকে ফটক ভেঙে সংসদে প্রবেশ করে শিয়াদের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ২০:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:৩৫

শনিবার ইরাকে ফটক ভেঙে সংসদে প্রবেশ করে শিয়াদের বিক্ষোভ নতুন মন্ত্রিসভা অনুমোদনে অচলাবস্থা নিরসনের দাবিতে ইরাকের শিয়া বিক্ষোভকারীরা ফটক ভেঙে সংসদে প্রবেশ করে বিক্ষোভ করেন। শনিবার শিয়া ধর্মীয় নেতা মুকতাদা সদরের কয়েকশ অনুসারী গ্রিন জোন ভেঙে সংসদে প্রবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা সংসদের আসবাবপত্র ভাঙচুর করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মুকতাদা সদর চান মন্ত্রিসভায় রাজনীতিবিদদের বাদ দিয়ে অরাজনৈতিক টেকনোক্র্যাটদের নিয়োগ দেওয়া হোক। সংসদের প্রধান প্রধান দলগুলো এ পরিকল্পনার বিরোধিতা করছে। গত কয়েক সপ্তাহ ধরেও সংসদে তা অনুমোদিত না হওয়ায় শনিবার বিক্ষোভ করেন শিয়ারা। এক সময় তারা সুরক্ষিত এলাকা গ্রিন জোনের ফটক ভেঙে  সংসদের ভেতর প্রবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও আসবাবপত্র ভাঙচুর করেন।

আরও পড়ুন: ইরাকের বাগদাদে আইএসের বোমা হামলায় অন্তত ২১ জন নিহত

বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্ষোভকারীরা সংসদে প্রবেশ করার পর এমপিরা চলে যেতে চাইলে তাদের আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, পালিয়ে যায় শুধু কাপুরুষরা।

ইরাকের মন্ত্রিসভায় অযোগ্যদের নিয়োগের ফলে দেশটিতে দুর্নীতি বাড়ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিরোধে নতুন টেকনোক্র্যাট মন্ত্রিসভার গঠনের ঘোষণা দিয়েছিলেন। তবে এখনও তা সংসদে অনুমোদিত হয়নি। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের