যুক্তরাষ্ট্রের এক পরিবারে ১০০ বছর পর মেয়েশিশুর জন্ম!

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৬, ১১:১৬আপডেট : ০১ মে ২০১৬, ১১:২৫
image

ছোট্ট শিশু অরেলিয়া সালটা ছিল ১৯১৪। যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের আন্ডারডাহল পরিবারের ঘর আলো করে এসেছিল ফুটফুটে এক ছোট্ট পরী। তারপর চার প্রজন্ম পার। হাসপাতাল থেকে ফোন এলেই সবাই জানতেন, নতুন পুরুষ সদস্য এলো পরিবারে।
কিন্তু, এবার যে ফোনটা এলো, তা শুনে যেন নিজেদের কানকেও বিশ্বাস হচ্ছিল না ওই পরিবারের লোকগুলোর। ‘মেয়ে হয়েছে, মেয়ে।’ ১০০ বছর পর আবার কন্যাসন্তানের জন্ম হল  আন্ডারডাহল পরিবারে। আনন্দ যেন আর বাঁধ মানছে না। ছোট্ট এ শিশুটিকে বরণ করে নিতে পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়ে। 
আরও পড়ুন: ইরানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো সংস্কারপন্থী জোট
মায়ের কোলে অরেলিয়া, পাশে ২২ মাস বয়সী ভাই
নবজাতকের মা জানান, তার প্রথম সন্তান ছেলে। দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় যখন জানতে পারেন তার মেয়ে হবে তখন নাকি তার স্বামী বিশ্বাসই করতে পারছিলেন না। বার বার জানতে চাইছিলেন খবরটি সত্যি কিনা। কেননা, ১৯১৪ সালের পর ওই পরিবারে কোনও মেয়ের জন্ম হয়নি। আরও পড়ুন: পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর
শিশুটির নাম রাখা হয়েছে অরেলিয়া। ১২ এপ্রিল জন্ম হয়েছে তার। ছোট্ট অরেলিয়ার জন্য এরমধ্যেই কেনা হয়ে গেছে গোলাপি রঙের পোশাক, হেডব্যান্ড। এত বছর পর মেয়ের আগমনে বাড়ি জুড়ে এখন শুধুই খুশির হাওয়া। সূত্র: এনবিসি, টুডে, ২৪ ঘণ্টা
/এফইউ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের