ইরানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো সংস্কারপন্থী জোট

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৬, ০৯:২৩আপডেট : ০১ মে ২০১৬, ০৯:২৩

হাসান রুহানি এক দশকেরও বেশি সময় পর ইরানের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেন সংস্কারপন্থীরা। শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন তারা। এর মধ্য দিয়ে নিজের পরিকল্পিত আইনগুলো সহজে পাস করাতে পারবেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।  
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে যেসব আসনে প্রার্থীরা ন্যুনতম ২৫ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি সেগুলোতে শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়। এ ভোটের পর মোট আসনের ৪২ শতাংশে জয় নিশ্চিত করেন রুহানির সমর্থকরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এর মধ্য দিয়ে আইন পাসের ক্ষেত্রে রুহানিকে বেগ পেতে হবে না। কেননা স্বতন্ত্র প্রার্থীরা ৩০ শতাংশ আসনে জয় পেয়েছেন যাদের বেশিরভাগই সংস্কারপন্থী।
অন্যদিকে পার্লামেন্টে মাত্র এক তৃতীয়াংশ আসনে জয় নিশ্চিত করতে পেরেছেন কট্টরপন্থীরা।
শুক্রবার ইরানিদের কেউ কেউ দ্বিতীয় দফায় ভোট দেন
ইরাকের পার্লামেন্ট নির্বাচনের দিকে এবার চোখ ছিল আন্তর্জাতিক বিশ্বেরও। কেননা, প্রেসিডেন্ট রুহানির সঙ্গে ছয় শক্তিধর দেশের নেতাদের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে সংস্কারপন্থীদের জয় খুব জরুরি ছিল।
গত ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনেও জয় পায় সংস্কারপন্থী জোট। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের