১৬ বছর পর মিললো দুই মার্কিন পর্বতারোহীর মরদেহের খোঁজ

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৬, ১২:৫৫আপডেট : ০২ মে ২০১৬, ১২:৫৬
image

অ্যালেক্স লোয়ে (বামে) ডেভিড ব্রিজেস তুষারধসের কবলে পড়ে মারা যাওয়ার ১৬ বছর পর হিমালয়ের একটি হিমবাহ থেকে উদ্ধার করা হলো দুজন মার্কিন পর্বতারোহীর মরদেহ। বরফে জমাট অবস্থায় গত সপ্তাহে অন্য দুই পর্বতারোহী এ দুই মরদেহের সন্ধান পান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিশ্বখ্যাত পর্বতারোহী অ্যালেক্স লোয়ে তার ক্যামেরাম্যান ডেভিড ব্রিজেসকে নিয়ে ১৯৯৯ সালের অক্টোবরে ২৬,২৯০ ফুট উঁচু তিব্বতের শিশাপাংমা পর্বতারোহণের সময় তুষারচাপা পড়েন। ৪০ বছর বয়স্ক লোয়ে-কে তার প্রজন্মের শ্রেষ্ঠ একজন পর্বতারোহী হিসেবে বিবেচনা করা হয় এবং বেশ কয়েকজন পর্বতারোহীর জীবন বাঁচানোর কারণে পর্বতারোহীদের মাঝেও তিনি বেশ সুপরিচিত।অ্যালেক্স লো তার জীবদ্দশায় বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করেছেন।
লোয়ে এবং ব্রিজেস ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই বিশ্বের ১৪তম উঁচু পর্বত শিশামাংপাতে আরোহণের একটি নতুন পথ খোঁজার চেষ্টা করছিলেন। গত সপ্তাহে লোয়ে-এর স্ত্রী জেনিফার লোয়ে-অ্যাংকারের কাছে দুজন পর্বতারোহী একটি টেলিফোন করে জানান, তারা দুটি মরদেহ পেয়েছেন যেগুলো ‘নীল বরফের ভেতর জমাট বেঁধে রয়েছে। তবে ধীরে ধীরে হিমবাহ থেকে বেরিয়ে আসছে’।
এরপর শুক্রবার জেনিফার মরদেহ দুটির সন্ধান পাবার ঘোষণা দেন। শিগগিরই মরদেহগুলো উদ্ধারের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের