ছোট্ট শিশুর আহ্বানে সাড়া দিয়ে ওমাবার এক চুমুক পানি পান

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৬, ১৫:২০আপডেট : ০৫ মে ২০১৬, ১৫:২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিশিগানের ফ্লিন্ট নগর সফরে গিয়ে এক চুমুক ফিল্টার পানি পান করেছেন। ভয়াবহ পানিবাহিত স্বাস্থ্য সংকটে থাকা ফ্লিন্ট নগরীর  ৮ বছর বয়সী এক শিশু আমারানিয়া কোপেনির লেখা চিঠিতে সাড়া দিয়ে ফ্লিন্ট সফরে যান ওবামা।  

পানির কারণে ভয়াবহ সঙ্কটে থাকা ফ্লিন্ট নগররীতে ফিল্টার পানি যে নিরাপদ তা প্রমাণ করতেই যেন গ্লাস থেকে এক চুমুক পানি পান করেন ওবামা। তিনি বলেন, ‘ফিল্টারের পানি নিরাপদ। এখন নগরের সবখানেই ফিল্টার পাওয়া যায়।’

ফ্লিন্ট নগরে ওবামা

ফ্লিন্ট নগরীর ৪০ শতাংশ নাগরিকই কৃষ্ণাঙ্গ ও দরিদ্র।  বুধবার সেখানে ব্যয় করার জন্য মিশিগান সিনেট থেকে ১২৮ মিলিয়ন ডলার অনুদান অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, এই নগরে ২০১৪ সালে পানি সরবরাহে পরিবর্তন আসায় ভয়াবহ দূষণ ঘটে। নগরের পানিতে সীসার পরিমাণ অত্যন্ত বেড়ে গেলে বিক্ষুব্ধ হয়ে পড়ে আক্রান্ত নাগরিকরা।

আরও পড়ুনঃ পানির সঙ্কটে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা, চরম ঝুঁকিতে এশিয়া

এই পানি সংকট সমাধানে ব্যর্থতার দায় পড়েছে মিশিগান গভর্নর রিক স্নাইডারের ওপরও। সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের