রয়টার্সের অনুসন্ধান

রিজার্ভ চুরির আশঙ্কা করেও ব্যবস্থা নেয়নি ফেডারেল রিজার্ভ ব্যাংক

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৬, ১৪:৩৫আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৪৭
image

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কয়েক বছর আগেই ব্যাংকিং খাতে সুইফট সিস্টেমের মাধ্যমে সাইবার হামলার আশঙ্কা করেছিলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মকর্তারা। তবে সেই আশঙ্কাকে আমলে নেওয়া হয়নি। বরং সাইবার খাতকে নিরাপদ না করে নজর দেওয়া হয়েছে অন্য নিরাপত্তা খাতে। এখন পর্যন্ত কোনও হামলা হয়নি ভেবেই স্বস্তিতে ছিলেন তারা।  ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের সাক্ষাৎকারভিত্তিক এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়েছে- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হয় হামলার আশঙ্কাকে গুরুত্ব দিতে ও আমলে নিতে ব্যর্থ হয়েছে, না হয় ইচ্ছেকৃতভাবেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।
হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স। সাইবার নিরাপত্তাজনিত এসব আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং যুক্তরাষ্ট্র সরকারের সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে এসব তথ্য জানতে পেরেছে ব্রিটিশ ওই সংবাদমাধ্যম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন কারণে ফেডারেল রিজার্ভ ব্যাংকের ব্যবস্থাপকরা উদ্বিগ্ন ছিলেন। তার মধ্যে বেশ কিছু বিদেশি কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা প্রক্রিয়ায় ঘাটতি ছিল এবং  এ কারণে সেকেলে প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা স্থানীয় ব্যাংকের কম্পিউটার হ্যাক করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে হানা দিতে সক্ষম ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাত কর্মকর্তা জানান, বেশ কয়েক বছর ধরেই ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারা সুইফট নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সাইবার হামলার আশঙ্কা করেছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা সিদ্ধান্ত নেন যে, হামলার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে- ঝুঁকির মাত্রা যথাযথভাবে নিরূপণ করতে এবং সে ব্যাপারে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিলেন তারা।

যুক্তরাষ্ট্রের সাবেক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘নিউইয়র্ক ফেডারেল ব্যাংক বেশ কিছু ঝুঁকির ব্যাপারে উদ্বিগ্ন ছিল। এর অন্যতম ছিল ‘সুইফট’। অথচ সুইফট সিস্টেমের নিরাপত্তা না বাড়িয়ে মুদ্রাপাচার বা মানিলন্ডারিং রোধ এবং বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর করতেই ফেডারেল রিজার্ভের সব নিরাপত্তা সক্ষমতাকে কাজে লাগানো হয়। আর ব্যাংকটির নিরাপত্তা কর্মকর্তারা তখন এই ভেবে স্বস্তিতে ছিলেন যে- এই সুইফট সিস্টেমের নিরাপত্তা কখনো বিঘ্নিত হয়নি।

সাইবার ডাকাতির প্রতিকী ছবি

সাক্ষাৎকারভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, সুইফটের মাধ্যমে অর্থ লেনদেনের ভুয়া নির্দেশ পাঠিয়ে যে অর্থ জালিয়াতি সম্ভব সেটাকে ‘ফ্যাট টেইল রিস্ক’ মনে করেছিলেন ওই কর্মকর্তারা। উল্লেখ্য, কোনও ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম তবে ঘটলে তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে; এমন পরিস্থিতিকে ‘ফ্যাট টেইল রিস্ক’ বলা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা একটি ফ্যাট টেইল রিস্ক-এর উদাহরণ। যে ঝুঁকিটি ফেড নিরাপত্তা কর্মকর্তারা আগে আমলে নিলে হ্যাকাররা তা আর বাস্তবায়ন করার সুযোগ পেত না।

রিজার্ভ চুরির ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করা হয়। বলা হয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। এবার রয়টার্সের এই সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনটি প্রকাশের পর জানা গেল, বহু আগে থেকেই ঝুঁকির মুখে ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকের সাইবার নিরাপত্তা। সংশ্লিষ্টরা বুঝতে পেরেছিল, সুইফটের মতো একটি বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্ক এ ধরনের সাইবার হামলার শিকার হতে পারে, যা বাস্তবে ঘটলে ফল হবে ভয়ানক। তবে ফেড কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করতে পারেনি বা সমাধান করতে চায়নি।

/এফইউ/বিএ/এএইচ/

আরও খবর পড়ুন-

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত আসা বাংলাদেশিরা সিঙ্গাপুর ফেরত ৩২ বাংলাদেশির কেউই আইএস সদস্য নন

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে