আইএসের নামে নতুন বার্তা, রমজানে পশ্চিমা দেশগুলোতে হামলার আহ্বান

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৬, ১৩:৩৩আপডেট : ২২ মে ২০১৬, ১৩:৩৩
image

রমজান মাসে হামলার ডাক দিয়ে আইএসের অডিও বার্তা আইএসের নামে প্রচারিত এক বার্তায় আবারও পশ্চিমা দেশগুলোতে হামলার আহ্বান জানানো হয়েছে। ইরাক ও সিরিয়াভিত্তিক ওই জঙ্গি গোষ্ঠীর নামে প্রচারিত নতুন এক অডিওতে এই আহ্বান জানানো হয়। হামলার সময় হিসেবে বেছে নিতে বলা হয়েছে রমজান মাসকে। আইএসের মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদানির নামে শনিবার সংগঠনটির টুইটার একাউন্টগুলোতে বার্তাটি দেওয়া হয়েছে।
সাধারণত ওই একাউন্টগুলোতেই আইএসের বার্তাগুলো প্রকাশ করা হয়ে থাকে। যদিও এই নতুন বার্তাটি সত্যিই আইএসের কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স নতুন অডিওর খবরটি নিশ্চিত করেছে।
আসছে জুনে মুসলিম ধর্মাবলম্বীদের ‘পবিত্র’ মাস রমজান শুরু হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই মাসে পশ্চিমা দেশগুলোর সামরিক ও বেসামরিক লক্ষ্যে হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে অডিওতে। এতে বলা হয়েছে, ‘রমজান মাস বিজয়ের ও জিহাদের মাস। অবিশ্বাসীদের জন্য এ মাসটিকে সব জায়গায় বিপর্যয়ের মাস করে তোলার জন্য প্রস্তুতি নাও, বিশেষ করে ইউরোপে ও যুক্তরাষ্ট্রে থাকা যোদ্ধারা এবং খিলাফতের সমর্থকরা প্রস্তুত হও।’
আইএসের পতাকা
আদানির নামে প্রকাশিত ওই অডিওতে আরও বলা হয়, ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে ছোটখাটো কোনও হামলাও অনেক ভাল কাজ দেবে। আপনাদের কেউ যখন ইসলামিক স্টেটে পৌঁছানোর স্বপ্ন দেখছেন, তখন আমরা স্বপ্ন দেখছি আপনাদের অবস্থানে থেকেই দিনরাত ক্রুসেডারদের শাস্তি দেওয়ার।’

অবশ্য বার্তাটিতে বৃহস্পতিবার ভূমধ্যসাগরে বিধ্বস্ত মিসরীয় বিমানটির বিষয়ে কিছু বলা হয়নি। যদিও বিমান বিধ্বস্তের নেপথ্যে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে মিসরীয়, ফরাসি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের।

ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার দিকে ইঙ্গিত করে বার্তায় বলা হয়, ‘তাদের বিমানগুলো যোদ্ধা ও বেসামরিকের মধ্যে, পুরুষ ও নারীর মধ্যে কোনো পার্থক্য করে না।’

উল্লেখ্য, আইএস, ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নেওয়ার পর ২০১৪ সাল থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করে। সূত্র: রয়টার্স

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি