২৫৬ বছর বেঁচে থাকা ব্যক্তির দীর্ঘ জীবনের রহস্য

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ২১:৫২আপডেট : ২৩ মে ২০১৬, ২১:৫২

২৫৬ বছর বেঁচে ছিলেন লিবিশ্বের সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা ব্যক্তির নাম কি জানেন? চীনের লি চিং ইউয়েন বেঁচেছিলেন ২৫৬ বছর! বিশ্বাস হচ্ছে না? কিন্তু সত্যি তিনি বেঁচে ছিলেন ২৫৬ বছর। এটা কোনও মিথ কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। আজকের যুগে যখন ১০০ বছর বেঁচে থাকাও অনেকে কল্পনা করতে পারেন না, ৫০-৬০ বছর মানুষের গড় আয়ু সেখানে আজ থেকে প্রায় শতাব্দি কাল আগে কিভাবে লি ২৫৬ বছর বেঁচেছিলেন? মৃত্যুর আগে নিজের দীর্ঘায়ুর কথাও জানিয়ে গেছেন লি।

১৯৩০ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, চেঙ্গডু ইউনিভার্সিটির অধ্যাপক উ চুং-চিয়েহ চীনা সরকারের নথি ঘেঁটে দেখতে পান লি চিং ইউয়েনকে ১৮২৭ সালে ১৫০তম জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে। এরপর আরও কিছু নথি পাওয়া যায় যাতে ১৯৭৭ সালে লি চিং-এর ২০০তম জন্মদিনেও শুভেচ্ছা জানানো হয়।

১৯২৮ সালে নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধি লিখেন, লি-এর অনেক প্রতিবেশী তাকে চেনেন। এমনকি তাদের অনেকের দাদারাও কিশোর বয়স থেকেই লি-কে চিনতেন। ওই সময়ও লি ছিলেন একজন পূর্ণ বয়স্ক মানুষ।

১৬৭৭ সালে লি-র জন্ম হয়। লি-র বয়স ১০ বছর তখন তিনি ভেষজ চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এ সময় থেকেই তিনি বিভিন্ন পাহাড় থেকে ভেষজ গাছপালা সংগ্রহ করতেন। এরপর দীর্ঘদিন বেঁচে থাকার ভেষজ ওষুধ আবিষ্কার করেন। প্রায় ৪০ বছর তিনি শুধু ভেষজ গাছপালা খেয়ে বেঁচেছিলেন। এসব গাছপালার মধ্যে ছিল লিঙ্গজি, গজি বেরি (জামের মতো রসালো ফল), ওয়াইল্ড জিনসেং, হি ‍শু উ, গটু কলা ও রাইস ওয়াইন।

১৭৪৯ সালে ৭১ বয়সে মার্শাল আর্টের শিক্ষক হিসেবে চীনা সেনা বাহিনীতে যোগ দেন লি। এলাকায় লি খুব জনপ্রিয় ছিলেন। তিনি বিয়ে করেছেন ২৩টি। তার সন্তানের সংখ্যা ২০০। ১৯৩৩ সালের ৬ মে তার মৃত্যু হয়।

এলাকায় প্রচলিত আছে,  শিশু অবস্থাতেই লি পড়তে ও লিখতে পারতেন। দশ বছর বয়সেই লি কানসু, শানসি, তিব্বত, আন্নাম, সিয়াম ও মানচুরিয়া যান ভেষজ সংগ্রহ করতে। প্রথম ১০০ বছর তিনি এ পেশাতেই কাটান। এরপর তিনি অন্যদের সংগৃহীত ভেষজ বিক্রি শুরু করেন।

লি-র এক শিষ্যের মতে, লি একবার ৫০০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। তিনিই তাকে কিজং অনুশীলন ও খাওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। এর ফলেই তিনি দীর্ঘদিন বেঁচে থাকতে পেরেছিলেন। আর মৃত্যুর আগে লি বলেছিলেন, এ পৃথিবীতে যা করা দরকার আমি তা করেছি।

পশ্চিমা বিশ্বে দীর্ঘায়ুর জন্য উন্নত প্রযুক্তি ও ওষুধের ওপর নির্ভর করা হচ্ছে। অথচ লি এসবের ওপর নির্ভর না করেই ২৫৬ বছর বেঁচেছিলেন। এক যুদ্ধবাজ ভূ-স্বামী দীর্ঘ জীবনের জন্য লিকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন। তাকে লি বলেছিলেন, হৃদয় শান্ত রাখো, বসো কচ্ছপের মতো, কবুতরের মতো হাসিখুশিভাবে চলাফেরা করো এবং ঘুমাও কুকুরের মতো। সূত্র: দ্য আননোন বাট নট হিডেন ডট কম।

আরও পড়ুন:

 

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম