সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ০৯:০১আপডেট : ২৪ মে ২০১৬, ১০:০৬
image

সিরিয়ার উপকূলীয় দুটি শহরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা ৭৮ বলে জানিয়েছে।

উপকূলীয় টারতোস শহরে চালানো হয় ভয়াবহ বোমা হামলা

সোমবার (২৩ মে) সরকার-নিয়ন্ত্রিত জাবলেহ এবং টারতোস শহরে বোমা হামলা চালানো হয়। শহর দুটিতে রুশ সেনাদের উপস্থিতিও রয়েছে। টারতোস শহরে রয়েছে রুশ নৌঘাঁটি এবং জাবলেহ শহরে রয়েছে রুশ বিমান ঘাঁটি।

ইসলামিক স্টেট (আইএস) ভূমধ্যসাগরীয় দুই শহরে চালানো ওই বোমা হামলার দায় স্বীকার করে বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা এ হামলা চালাচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, শহর দুটিতে সাতটি বোমা হামলা চালানো হয়। জাবলেহ শহরে চালানো হয় তিনটি আত্মঘাতী এবং একটি গাড়ি বোমা হামলা। টারতোস শহরে চালানো হয় দুটি আত্মঘাতী এবং একটি গাড়ি বোমা হামলা।

টারতোস শহরের বাস স্টেশনে চালানো হয় বোমা হামলা

সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, জাবলেহ শহরে বাস স্টেশনে গাড়ি বোমা হামলা চালানোর পর সেখানে একটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। শহরটিতে অপর দুটি আত্মঘাতী হামলার একটি চালানো হয় এক বিদ্যুৎ কোম্পানির অফিসে, অপরটি এক হাসপাতালে। টারতোস শহরের বাস স্টেশনে চালানো হয় গাড়ি বোমা হামলা, জনগণের ভীড় লক্ষ্য করে অপর দুটি আত্মঘাতী হামলা চালানো হয়।

জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রুশ কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ‘একটি যুদ্ধ যেখানে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। সেখানে শান্তি চুক্তি বাস্তবায়নের ওই হামলা বিঘ্ন ঘটাতে পারে।’

সিরীয় কর্তৃপক্ষ ওই হামলার জন্য তুরস্ক, কাতার এবং সৌদি আরবকে দায়ী করেছে।

সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন: 

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

দুর্ভিক্ষের মুখে আফ্রিকার ৫ কোটি মানুষ

সিরিয়ায় ৫ বছরের গৃহযুদ্ধে ৬০,০০০ কারাবন্দির প্রাণহানি: পর্যবেক্ষক সংস্থা

/এসএ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম