ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর প্রাণহানির আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ০৯:২৬আপডেট : ২৭ মে ২০১৬, ১০:২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর প্রাণহানির আশঙ্কা লিবিয়া উপকূল থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বহু শরণার্থীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ইইউ ন্যাভাল ইউনিট নৌকাডুবির পর লিবিয়া উপকূল থেকে অন্তত ৭৭ জন শরণার্থীকে উদ্ধার করেছে। নৌকায় থাকা শরণার্থীদের মধ্যে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শতাধিক শরণার্থীর মৃত্যু হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সমুদ্র পথে শরণার্থীদের ইউরোপ যাওয়া ঠেকাতে গঠিত ইইউ ন্যাভাল ইউনিট ও ইতালির কোস্টগার্ড উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে নৌকাডুবির ঘটনাস্থলে গিয়ে শরণার্থীদের উদ্ধার করে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে।

ইতালির কোস্টগার্ড ৫ জন মৃত্যুর কথা জানালেও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হবে।

উদ্ধার অভিযান অব্যাহত আছে জানিয়ে ইইউ ন্যাভাল ইউনিটের মুখপাত্র ক্যাপ্টেন অ্যান্টোনেলো রেনজিস সোনিনো জানান, নিহতের সংখ্যা ২০ থেকে ৩০ জন হতে পারে। পানিতে লাইফ জ্যাকেট ছুড়ে শরণার্থীদের উদ্ধার করা হচ্ছে।

এর আগে বুধবার ইতালির নৌ বাহিনী এক নৌকাডুবির পর ৫৬২ জন শরণার্থীকে উদ্ধার করে।

এ বছর ইতোমধ্যে ৩০ হাজারেরও বেশি শরণার্থী লিবিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন। মার্চ মাসে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেস লে ড্রায়ান জানান, ইউরোপ পাড়ি দেওয়ার জন্য অন্তত ৮ লাখ শরণার্থী লিবিয়ায় অপেক্ষা করছেন। এদের বেশির ভাগই সোমালিয়া, সুদান ও ইরিত্রিয়ার নাগরিক।

ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে। চলতি মাসের শুরুতে, ব্রিটিশ সংসদীয় কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় মানবপাচার রোধে ইইউর নৌ মিশন ব্যর্থ হয়েছে। নৌ মিশনে কারণে শুধু পাচারকারীরা তাদের কৌশল পাল্টেছেন। সূত্র: বিবিসি।

আরও পড়ুন:

 

/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম