কাশ্মিরে ‘খিলাফত’ কায়েম করতে চায় আইএস!

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ২০:৩৬আপডেট : ১১ জুন ২০১৬, ২৩:৫০
image

পাকিস্তান বা ভারতের সঙ্গে কাশ্মিরকে দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। কাশ্মিরে আইএস নিজেদের তথাকথিত ‘খিলাফত’ কায়েম করতে চায়। এমনকি আইএস কাশ্মিরকে অন্য কোনও সশস্ত্র সংগঠনের অধীনে যেতে দিতেও নারাজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

আইএস

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর এক চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মামলার আসামি ইন্ডিয়ান অয়েল-এর সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজউদ্দিন। তাকে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ই-মেইলে আইএস সদস্যরা জানিয়েছেন, তারা কাশ্মিরে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ‘খিলাফত’ কায়েম করতে চান।

সংযুক্ত আরব আমিরাতের জুনধুলা মিনা নামক এক আইএস সদস্য সিরাজউদ্দিনের সঙ্গে চ্যাটে বলেন, ‘কাশ্মির আইএস-এর খিলাফতে পরিণত হবে, ইনশাল্লাহ!’

আবু বকর আল-বাগদাদি সিরাজউদ্দিন এর প্রতিক্রিয়ায় এক চ্যাট বার্তায় বলেন, “কাশ্মিরে ‘খিলাফত’ কায়েমের জন্য দুটি যুদ্ধ করতে হবে। একটি ভারতীয় ‘কাফের’ সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আরেকটি যুদ্ধ লড়তে হবে লস্কর-ই-তৈয়বা, জয়েশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো পাকিস্তানি জেহাদি গ্রুপের বিরুদ্ধে। তারা কখনওই আইএস-এর সঙ্গে ঐক্যবদ্ধ হবে না। জাতীয়তাবাদ ও দেশপ্রেম তাদের ভিত্তি।”
আইএস সদস্যদের মতে, কাশ্মিরের সমস্যার মূলে রয়েছে পাকিস্তান এবং তার সহযোগী জেহাদিদের ভূখণ্ডের সীমানা নির্ধারণের প্রশ্ন, যার ভিত্তি আত্মপরিচয়ের জন্য লড়াই করা রাজনৈতিক-ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ জাতীয়তাবোধ।
ভারত-বিরোধী বক্তব্য প্রদানের জন্য গত ডিসেম্বরে সিরাজউদ্দিনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সিরাজউদ্দিন আইএস-এর প্রচারণার অংশ হিসেবে কাশ্মিরের আইএস শাসনের পক্ষে একটি বিশেষ ২০ রুপির নোট বানিয়েছিলেন। যেখানে লেখা আছে – ‘আইএস কাশ্মিরে স্বাগতম।’  সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন:

কানহাইয়ারা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়েছিলেন: দাবি পুলিশের

“ধূমপানে হিন্দু পুরুষদের ‘বন্ধ্যাত্ব’ বাড়ছে”

আলীর শেষকৃত্যে বক্তব্য দেওয়া হলো না এরদোয়ানের

/এসএ/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম