আলীর শেষকৃত্যে বক্তব্য দেওয়া হলো না এরদোয়ানের

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১৮:২১আপডেট : ১১ জুন ২০১৬, ২২:৩২
image

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর শেষকৃত্যে যোগ দেওয়া বিশ্বনেতাদের অন্যতম ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কিন্তু শেষকৃত্যে উপস্থিত হয়েও পুরো আনুষ্ঠানিকতা শেষ না করেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এরদোয়ান। ধারণা করা হচ্ছে, শেষকৃত্যে বক্তাদের প্রাথমিক তালিকায় এরদোয়ানের নাম থাকার পর বক্তব্য দিতে না দেওয়ার ফলেই আলীর দাফন শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এরদোয়ান।

বৃহস্পতিবার মোহাম্মদ আলীর শেষকৃত অনুষ্ঠানে এরদোয়ান

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, শুক্রবার আলীর শেষকৃত্যে এরদোয়ানের বক্তব্য রাখার কথা চূড়ান্ত হয়েছিল আগেই। কিন্তু শেষ মুহূর্তে তালিকা থেকে বাদ দেওয়া হয় এরদোয়ান এবং জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর নাম।

মোহাম্মদ আলীর জন্মস্থান যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে অনুষ্ঠিত শেষকৃত্যে বক্তব্য রাখতে না দেওয়ায় তিনি যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে সেদিনই তুরস্কে ফিরে আসেন। তুরস্কে প্রেসিডেন্টের কার্যালয়ও সফর সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্র ত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এর পেছনে কী কারণ রয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি।

আলীর শেষকৃত্যে বক্তব্য রাখার তালিকায় বিখ্যাত সব নামের মধ্যে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, কৌতুকাভিনেতা বিলি ক্রিস্টালসহ আরও অনেকে। সেখানে বিদেশি অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং জর্ডানের রাজা আব্দুল্লাহর নাম। কিন্তু সোমবার আলী পরিবারের মুখপাত্র বব গানেল জানান, আরও দুজন অঘোষিত ব্যক্তি বক্তব্য রাখবেন ওই অনুষ্ঠানে। ফলে তালিকা থেকে দুই বিদেশি অতিথির নাম বাদ দেওয়া হয়। গানেল সাংবাদিকদের বলেন, ‘আশা করি ওই দুই বিশ্বনেতা বিষয়টি বুঝতে পারবেন।’

তবে এরদোয়ানকে ওই বক্তব্য রাখার তালিকা থেকে বাদ দেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষকৃত্যের আগে বৃহস্পতিবার এরদোয়ান আলীর জানাজায় যোগ দেন। তবে তিনি চেয়েছিলেন আলীর মরদেহে মক্কার কাবা থেকে নিয়ে আসা একখণ্ড কাপড় ছড়িয়ে দিতে, কিন্তু অনুষ্ঠানের আয়োজকরা তাতে রাজি হননি। তিনি তুরস্ক থেকে এক আলেমকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। এরদোয়ান চেয়েছিলেন ওই আলেম শেষকৃত্যে কোরান পাঠ করবেন। কিন্তু এরদোয়ানের সেই অনুরোধও রক্ষা করা হয়নি।

দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মোহাম্মদ আলীকে

এক অসমর্থিত সূত্রের বরাতে ওয়াশিংটনপোস্ট জানিয়েছে, আলীর পরিবারের পক্ষ থেকে শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামি আলেম ফেতুল্লাহ গুলেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যিনি এরদোয়ানের কট্টর সমালোচক বলে পরিচিত। ওই ঘটনা সঠিক হয়ে থাকলে, তা এরদোয়ানের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়ত ডেইলি নিউজ জানিয়েছে, আলীর শেষকৃত্য অনুষ্ঠানের সময় তুর্কি প্রেসিডেন্টের দেহরক্ষীদের সঙ্গে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের ধস্তাধস্তি হয়েছিল। আর এ বিষয়টিকে এরদোয়ান ভালোভাবে নেননি।

তবে কারণ যাই হোক না কেন, এরদোয়ানের আচমকা সফর সংক্ষিপ্ত করাটা বেশ অবাক করেছে। আলীর মৃত্যুর পর গত শনিবার বেশ টুইটারে বেশ কিছু পোস্ট করেন এরদোয়ান। মুসলিম বিশ্বের মতো তুরস্কেও আলী বেশ জনপ্রিয়। শুধু মুসলিম বলে নয়,  উপনিবেশবিরোধী ও বর্ণবাদবিরোধী মানসিকতার জন্য তুরস্কে আলীকে আইকন হিসেবে গ্রহণ করা হয়।

আলী শেষকৃত্যে  যোগ দেওয়াটা এরদোয়ানের জন্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ছিল না, তার ব্যক্তিগত আবেগও জড়িয়ে ছিল। ১৯৭৬ সালে যখন আলী তুরস্ক সফর করেন তখন তুরস্কের প্রয়াত ইসলামি নেতা নেকমেটিন এরবাকানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরবাকানের বেশ প্রভাব রয়েছে এরদোয়ানের ওপর।

অনেক তুর্কি মনে করেন, শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আলীকেই অসম্মান জানিয়েছেন এরদোয়ান। বিশেষ করে এমন এক সময় আলীকে ঊর্ধ্বে তুলে ধরছেন এরদোয়ান যখন কুর্দি সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে তুরস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি তুলছেন, আলী কখনওই এরদোয়ানের বিতর্কিত নীতিগুলো মেনে নিতেন না।

মোহাম্মদ আলীকে শেষ বিদায় জানাতে লুইসভিলের রাস্তায় জড়ো হওয়া জনস্রোতের একাংশ

উল্লেখ্য, আলী ১৯৪২ সালের ১৭ জানুয়ারি লুইসভিলে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে লুইসভিলের যে জায়গায় আলী লড়াই করেছিলেন, সে জায়গাতেই শুক্রবার তার স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। এর আগে মোহাম্মদ আলীর জানাজায় অংশ নেন ১৪ হাজারের বেশি মানুষ। জানাজা পরিচালনা করেন ঈমাম জাইদ শাকির।

১৯৬৪ সালে আলী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। এরপরই ক্যাসিয়াস ক্লে নামটি পরিবর্তন করে হয়ে ওঠেন মোহাম্মদ আলী। শুরুতে তিনি কৃষ্ণাঙ্গ প্রতিরোধ আন্দোলন নেশন অব ইমলাম-এ যোগ দেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একইসঙ্গে একজন বক্সার ও বক্তা হিসেবে বিশ্ব ভ্রমণ করেছেন এবং বিশ্বের নানা প্রান্তের মুসলিমকে উদ্বুদ্ধ করেছেন।

৩ জুন ২০১৬ তারিখে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। সূত্র: ওয়াশিংটনপোস্ট।

আরও পড়ুন:

কাশ্মিরে ‘খিলাফত’ কায়েম করতে চায় আইএস!

কানহাইয়ারা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়েছিলেন: দাবি পুলিশের

“ধূমপানে হিন্দু পুরুষদের ‘বন্ধ্যাত্ব’ বাড়ছে”

/এসএ/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের