“ধূমপানে হিন্দু পুরুষদের ‘বন্ধ্যাত্ব’ বাড়ছে”

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ২২:১১আপডেট : ১১ জুন ২০১৬, ২৩:৪৮
image

হিন্দু পুরুষদের মধ্যে ক্রমাগত ‘বন্ধ্যাত্ব’ বেড়ে চলেছে। সেজন্য হিন্দুদের সংখ্যাও কমছে বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। তিনি ‘বন্ধ্যাত্ব’ বৃদ্ধির জন্য ধূমপানকে দায়ী করেছেন। শুক্রবার (১০ জুন) গুজরাটের ভারুচ জেলার জম্বুসারে এক জনসভায় বক্তব্য রাখার সময় ‘বন্ধ্যাত্ব’ কাটাতে নিজের তৈরি একটি ওষুধের বিজ্ঞাপনও করেন তোগাড়িয়া।

প্রবীণ তোগাড়িয়া

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, তোগাড়িয়া তার বক্তব্যে মুসলিমদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে হিন্দু দম্পতিদের বেশি সন্তানের জন্ম দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তার মতে, ‘বন্ধ্যাত্ব’ বৃদ্ধির পাশাপাশি মুসলিমদের ‘লাভ জেহাদ’ এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরের কারণেও হিন্দুদের সংখ্যা হ্রাস পাচ্ছে।

তোগাড়িয়া ‘বন্ধ্যাত্ব’ বৃদ্ধির জন্য ধূমপানকেই দায়ী করেছেন। এই সমস্যা সমাধানের জন্য নিজের তৈরি ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন পেশায় ডাক্তার এই হিন্দুত্ববাদী নেতা। তোগাড়িয়া বলেন, ‘হিন্দু পুরুষরা ঘরে গিয়ে ঈশ্বরের পূজা করে পৌরুষ বাড়ানোর চেষ্টা করুন।’

এ লক্ষ্যে তার নিজের তৈরি একটি ওষুধের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীকে দিন। তাকে আপনার খাবারে এটা মিশিয়ে দিতে বলুন। এটি খেলে পৌরুষ ধরে রাখা যাবে। সন্তান জন্ম দিতে পারবেন। এর দাম ৬০০ টাকা। এখানে আমি দিচ্ছি ৫০০ টাকায়।’

ওই হিন্দুত্ববাদী নেতার দাবি, হিন্দুরা সংখ্যায় বাড়লে গো-রক্ষায় সুবিধা হবে। জম্বুসার অধিবাসীদের ৩০ শতাংশ মুসলিম। তিনি বলেন, ‘আমরা সংখ্যায় বাড়লে কারও সাহস হবে গো-হত্যা করার!’  সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন:

আলীর শেষকৃত্যে বক্তব্য দেওয়া হলো না এরদোয়ানের

কাশ্মিরে ‘খিলাফত’ কায়েম করতে চায় আইএস!

কানহাইয়ারা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়েছিলেন: দাবি পুলিশের

/এসএ/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম