‘সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার’ নীলনকশা নস্যাৎ করেছে ইরান

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৬, ১৭:০৯আপডেট : ২০ জুন ২০১৬, ১৭:১৫

‘সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার’ নীলনকশা নস্যাৎ করেছে ইরান

ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানকে ঘিরে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার নীলনকশা’ নস্যাৎ করে দেওয়া হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়।

তাসনিম নিউজের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের ওই প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের রাজধানীসহ বেশ কিছু রাজ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সন্দেহে বেশ কিছু সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা রমজান মাসের মধ্যে ইরানের রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ধারাবাহিকভাবে বোমা হামলার নীলনকশা করা হচ্ছে।

আরও পড়ুন: মৃত্যুর আগে মুসলিমবিরোধী সহিংসতা নিয়ে সরব হয়েছিলেন জো কক্স

তবে গোয়েন্দা সংস্থার তৎপরতায় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এই ষড়যন্ত্রের অনেকটাই নস্যাৎ করে দেওয়া গেছে বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। শুধু সন্দেহভাজনদের গ্রেফতার করাই নয়, বোমা ও বোমা বানানোর উপকরণও উদ্ধার করেছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, হামলার ষড়যন্ত্রকারীদের শনাক্তও করা হয়েছে। এই নীলনকশার মূল হোতা তাকফিরি-ওয়াহাবি দল। আরবি ও ফারসি ভাষায় ‘তাকফিরি’ শব্দের অর্থ, যে মুসলিমরা অন্য মুসলিমকে ‘নাস্তিক’ আখ্যা দেয়। ওয়াহাবি হচ্ছে সুন্নি মুসলিমদের রক্ষণশীল অংশ। আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা মূলত ওয়াহাবি ধ্যানধারণা লালন করে থাকেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/ইউআর/এএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী