সিরিয়া সীমান্তে বোমা হামলায় জর্ডানের ৬ সেনা নিহত

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৬, ১৪:০২আপডেট : ২১ জুন ২০১৬, ১৪:১০

জর্ডান সীমান্তের কাছে শরণার্থী শিবির

সিরিয়ার সঙ্গে সীমান্তে এক গাড়ি বোমা হামলায় জর্ডানের ছয় সেনা নিহত হয়েছেন। এখনও পর্যন্ত এই বোমা হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। জর্ডান কর্তৃপক্ষ সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলাকে একটি ‘কাপুরষোচিত জঙ্গি হামলা’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার সময় সিরিয়ার শরণার্থী শিবির আল-রুকবানের কাছে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, এই শরণার্থী শিবিরে বাস করেন অন্তত ৭০ হাজার উদ্বাস্তু।  

আরও পড়ুন: সর্বোচ্চ শিয়া আলেমের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

কর্তৃপক্ষ জানায়, জর্ডান সীমান্ত ও শরণার্থী শিবিরের মধ্যবর্তী স্থানে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়েছে। এতে ছয় সেনা নিহত হন ও আরও অনেক সেনা আহত হন।

প্রসঙ্গত, সিরিয়া ও ইরাকের অনেক বড় অংশ ইসলামিক স্টেটের অধীনে রয়েছে। এ কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে জর্ডান। সূত্র: আল জাজিরা।

/ইউআর/     

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম