ভারতে দুইদিনের বজ্রপাতে অন্তত ৭৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৬, ১৪:২০আপডেট : ২২ জুন ২০১৬, ১৪:২০
image

ভারতে ২০১৪ সালে বজ্রপাতে আড়াই হাজার মানুষের প্রাণহানি হয়েছিল ভারতে বিহার ও উত্তর প্রদেশে গত দুইদিনে ঝড় আর ভারি বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার খবরটি নিশ্চিত করেছেন। ভারতে জুন-অক্টোবরে বজ্রপাতের ঘটনা খুব পরিচিত হলেও দুইদিনে মৃতের এ সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিহারে বজ্রপাতে ৫৬ জন নিহত হয়েছেন। এরমধ্যে বেশিরভাগই নিহত হয়েছেন মঙ্গলবার রাতে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চন্দ্রশেখর। বিহার রাজ্যে নিহত প্রত্যেকটি পরিবারকে ৪লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।
এদিকে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে দুইদিনের বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবছর বজ্রপাতের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকে। এদের বেশিরভাগই কৃষক। ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতের কবলে পড়েন তারা। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশটিতে বজ্রপাতে আড়াই হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।
বিশেষজ্ঞরা বলছেন উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে মানুষ মারা যাবার সংখ্যা যেমন বাড়ছে তেমনি বজ্রপাতের প্রবণতাও বেড়েছে।

কোনও কোনও গবেষক বলেন তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের সম্ভাবনা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাত প্রবণ তার মধ্যে দক্ষিণ-এশিয়া অন্যতম। সূত্র: হিন্দুস্তান টাইমস, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী