ব্রেক্সিটের প্রতিক্রিয়ায় এশিয়ার বাজারেও ধস

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৪:৪২আপডেট : ২৪ জুন ২০১৬, ১৪:৪২
image

ব্রেক্সিটের প্রতিক্রিয়ায় এশিয়ার বাজারেও ধস বেক্সিট প্রশ্নে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটের প্রতিক্রিয়ায় ধস নেমেছে এশিয়ার পুঁজিবাজারেও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জে এফটিএসই ১০০ সূচক খোলার মুখেই ৮ শতাংশ ধস নামে। জাপানের স্টক এক্সচেঞ্জ সূচক নিক্কেই-২২৫ ৭ দশমিক ৭ শতাংশ কমে ১৪ হাজার ৯৮২ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়ায়।
এদিকে দক্ষিণ কোরিয়ায় সূচক কোসপি ৩ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৯০৯ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ২০১১ সালের পর প্রথম এই ডলারের বিপরীতে কোরিয়ান মুদ্রার দাম সর্বোচ্চ কমল।
ব্রেক্সিটের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার মুদ্রা বাজারেও।  সূচক এএসএক্স/ ২০০ ৩ দশমিক ৪ শতাংশ কমে ৫ হাজার ১০০ পয়েন্টে নেমে গেছে।
এদিকে চীনের সাংহাই কম্পোজিট সূচক ১ দশমিক ২ শতাংশ কমে ২ হাজার ৮৫৭ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে হংকং এর স্টক এক্সচেঞ্চ হ্যাং স্যাং-এর সূচক ৪ দশমিক ৭ শতাংশ কমে ১৯ হাজার ৮৯৪ দশমিক ১২ পয়েন্টে পৌঁছেছে।
আর ভারতের মুম্বাইয়ের সেনসেক্স সূচক ৩ দশমিক ৪ শতাংশ কমে ২৬ হাজার ২২ দশমিক ৬০ পয়েন্টে।

উল্লেখ্য, ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আসছে অক্টোবরে নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি