ব্রেক্সিট নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া

তানভীর আহমেদ, লন্ডন থেকে
২৪ জুন ২০১৬, ২০:০১আপডেট : ২৪ জুন ২০১৬, ২০:০১

বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটের একটি দৃশ্যব্রেক্সিট প্রশ্নে লন্ডনে বসবাসতরত বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এর বিপক্ষে মত দিলেও বেশির ভাগই মনে করেন গণভোটে ব্রেক্সিটের পক্ষে ঐতিহাসিক রায় ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে, কর্মী-সংকটের কারণে প্রতিদিন ব্রিটেনজুড়ে কমপক্ষে ৫ টি করে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, বৈষম্যমূলক ইমিগ্রেশননীতির কারণে বাংলাদেশ থেকে দক্ষ শেফ নিয়োগ দিতে পারছিলেন না রেস্টুরেন্ট মালিকরা। কিন্তু ব্রিটেনের ইটালিয়ান কিংবা স্প্যানিশ রেন্টুরেন্ট ব্যবসায়ীরা তাদের নিজ দেশ থেকে কর্মী নেওয়ার সুযোগ থাকলেও  কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন বলে মনে করছেন ব্রিটেনে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সংগঠন ক্যাটারার্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকার। ব্রেক্সিটের পক্ষে তিনি বাংলাদেশি কমিউনিটির অন্যতম ক্যাম্পেইনার ছিলেন।

ব্রেক্সিটের নেতৃত্বদানকারী কনসারভেটিভ নেতা বরিস জনসন ও মাইকেল গভ বলছেন, তারা ব্রিটেনে অস্ট্রেলিয়ার মতো পয়েন্ট বেইজড ইমিগ্রেশন পদ্ধতি চালু করে ইমিগ্রেশন পদ্ধতি আরও মানবিক ও যুগোপযোগী করবেন। বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার মনে করেন, ইমিগ্রেশন পদ্ধতি ঢেলে সাজালে কর্মী সংকট মোকাবিলায় সরকারের সঙ্গে তাদের দর কষাকষি আরও সহজ হবে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত নাগরিকদের জন্য ব্রিটেনের এথনিক মাইনরিটি কমিউনিটি কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল, ব্রিটেনে অবাধে প্রবেশের কারণে অপেক্ষাকৃত কম দক্ষতা সম্পন্ন ইইউ নাগরিকরা, কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকদের তুলনায় যে অগ্রাধিকার পাচ্ছিল, ব্রেক্সিটের কারণে সংখ্যালঘু সম্প্রদায়কে এখন আর আগের মতো এতটা প্রতিযোগিতার  মুখে পড়তে হবে না। চাকরির বাজারেও ব্রিটিশ নাগরিকদের ইইউ নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে না।

ইইউ নাগরিকদের অবাধ প্রবেশের কারণে ব্রিটেনে হাউজিং ও চিকিৎসা সেবায় যে ধস নেমেছিল ব্রেক্সিটের ফলে সাধারণ নাগরিকরা পাবলিক সার্ভিসের সেবাগুলো আগের মতো পাবেন বলেই মনে করছেন তারা।

এদিকে, পুরো ব্রিটেনজুড়ে ৫২ শতাংশ ভোটার ব্রেক্সিটের পক্ষে রায় দিলেও বাংলাদেশি বংশোদ্ভূত টাওয়ার হ্যামলেট এলাকার ভোটাররা ইউরোপে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। চূড়ান্ত ফলাফলে ৬৭.৪৬% নাগরিক ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছে। আর ব্রেক্সিটের পক্ষে ভোট পড়েছে ৩২.৫৪ শতাংশ। উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস এলাকার প্রায় ৪০% নাগরিকই বাংলাদেশি বংশোদ্ভূত। তিন বাঙালি এমপিও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে।

কিন্তু, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান শাহগীর বখত ফারুক মনে করেন, ‘আজ ব্রিটেনবাসীর জন্য অসম্ভব খারাপ একটি দিন, বিশ্বের বড় বড় বিশ্লেষক ও দক্ষ অর্থনীতিবিদদের মতামত অগ্রাহ্য করে আমরা যে ভুল গতকাল করেছি, তা সংশোধনের সুযোগ আর থাকল না।’

শাহগীর বখত ফারুক মনে করেন, ইউরোপে থাকলে বরং বাংলাদেশি কমিউনিটি ইমিগ্রেশন ইস্যুতে আরও বেশি সুবিধা পেত। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের রায়ের কারণে বাংলাদেশি নাগরিকরা এসাইলামসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে ব্রিটেনে থাকার সুযোগ পেতেন। এখন সেই সুযোগ তারা আর পাবেন না। পিতৃত্বকালীন ছুটি থেকেও তারা এখন বঞ্চিত হবেন। রেস্টুরেন্ট স্টাফ সংকট বিষয়ে শাহগীর বখত ফারুক বলেন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের দ্বারাই রেস্টুরেন্টের সংকট মোকাবিলা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ব্রিটিশ সামাজের সঙ্গে আরও বেশি একাত্ম হতে হবে। রেস্টুরেন্টে শুধু বাংলাদেশি নাগরিকদেরকেই কাজ করতে হবে এমন কোনও কথা নেই। আমরা নিজেরা ইমিগ্র্যান্ট হয়ে অন্য দেশের ইমিগ্র্যান্টদের দেখতে পারছি না—এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

/এমএনএইচ/  

/আপ-এএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে