জার্মানির শপিং সেন্টারে হামলাকে ‘সম্ভাব্য’ সন্ত্রাসী হামলা বলছে পুলিশ

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০২:২০আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০২:২৬

হামলার আতঙ্কিত মানুষের ছোটাছুটি জার্মানির মিউনিখে বিপণিবিতানে অস্ত্রধারীদের হামলার ঘটনাকে ‘সম্ভাব্য’ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে দেশটির পুলিশ।

পুলিশ প্রতক্ষ্যদর্শীদের বর্ণনা দিয়ে জানিয়েছে, তিনজন বন্দুকধারী হামলার আগে শপিং সেন্টারের পাশে অবস্থান নেয়। পরে অবস্থা বুঝে তারা শপিং সেন্টারে প্রবেশ করে গুলি করা শুরু করে।

এদিকে পুলিশের এক মুখপাত্র এবিসি নিউজকে জানিয়েছেন, সব পুলিশ সদস্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং মলে এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

হামলার পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ একাধিক অস্ত্রধারী হামলায় অংশ নিলেও কয়েক ঘণ্টায়ও কাউকে গ্রেফতার করতে পারেনি জার্মান পুলিশ। তারা বিভিন্নভাবে অভিযান চালাচ্ছেন। তবে শহরের বাসিন্দাদের পুলিশ ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে এ হামলায় হতাহতের খবরে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে উল্লাস প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস সমর্থকরা।   

‘আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের ইসলামিক স্টেটের লোকদের সমৃদ্ধি দাও।’ এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন এক আইএস সমর্থক।

আরেক টুইটে বলা হয়, ইসলামিক স্টেট ইউরোপে বিস্তৃত হচ্ছে।

সন্দেহভাজন এক হামলাকারী গত সোমবার শরণার্থী এক আফগান কিশোর জার্মানির এই প্রদেশের ভুর্সবুর্গ শহরে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালান। পরে পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ট্রেনের যাত্রী হংকংয়ের চার নাগরিক এবং স্থানীয় একজনকে কুপিয়ে আহত করেন তিনি।

গত ১৪ জুলাই বাতিল দিবসে ফ্রান্সের নিস শহরে একটি উৎসবে এক তিউনিসীয় নাগরিক দ্রুতগতির ট্রাক উঠিয়ে ৮৪ জনকে হত্যার পর জার্মানিতে পরপর দুটি হামলার ঘটনা ঘটল।
এ সম্পর্কিত আরও খবর-

/এসএনএইচ/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের