উত্তর কোরিয়ার কূটনীতিককে ঢাকা ত্যাগের নির্দেশ

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ০৯:০২আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০৯:০৯

উত্তর কোরিয়ার কূটনীতিককে ঢাকা ত্যাগের নির্দেশ বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়ার একজন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাকে সোমবারের মধ্যে ঢাকা ত্যাগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি কূটনৈতিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

ওই কূটনীতিকের নাম হ্যান সন ইক। তিনি ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসের প্রথম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

শুল্ক কর্মকর্তারা গত মাসে কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের তামাক ও বৈদ্যুতিক সরঞ্জাম আটক করেন। উত্তর কোরিয়া দূতাবাসের ওই কূটনীতিক যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই এসব সামগ্রী এনেছিলেন।

এ ঘট্নার পর অবৈধভাবে পণ্য আমদানির দায়ে অভিযুক্ত ওই কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের কাছে চিঠি পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড।

এর আগে গত মার্চে উত্তর কোরিয়ার আরও একজন কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। ১ দশমিক ৪ মিলিয়ন ডলার সমমূল্যের সোনা চোরাচালানের ঘটনায় ধরা পড়ার পর তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়। সন ইয়াং ন্যাম নামের দূতাবাসের ওই প্রথম সচিব ২৭ কেজি সোনা চোরাচালানের চেষ্টা করেছিলেন।

/এমপি/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী