হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০, পাকিস্তানজুড়ে অভিযানের আদেশ

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ২০:৩৯আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০২:৩২
image

হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০, পাকিস্তানজুড়ে অভিযানের আদেশ পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালের ভেতরে আত্মঘাতী বোমা হামলার প্রেক্ষিতে দেশজুড়ে বিশেষ সন্ত্রাসবিরোধী অভিযানের আদেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহেল শরীফ। এদিকে হাসপাতালের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন খবরটি নিশ্চিত করেছে।
সোমবার স্থানীয় সিভিল হাসপাতালে এ বিস্ফোরণ ঘটে। হামলায় এ পর্যন্ত ৭০ জনের নিহত হওয়ার খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রাদেশিক সরকারের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তারা। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, কোয়েটার হামলার পর সেনাপ্রধান রোহেল শরীফের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর বেলুচিস্তান সদর দফতরে এক জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে সন্ত্রাসীদের ধরতে দেশজুড়ে চিরুনি অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন তিনি।
ডন-এর খবরে বলা হয়েছে, সোমবার ভোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত পরই হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।  পুলিশের একটি সূত্র জানায়, হাসপাতালে বিলালের মৃতদেহ দেখতে আইনজীবীরা উপস্থিত হওয়ার পরই বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিস্ফোরণের পর বেশ কিছু গুলির শব্দ শোনা গেছে।
ফরিদুল্লাহ নামে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সাংবাদিক জানিয়েছেন,  বিস্ফোরণে পূর্বে কাসির মরদেহ দেখতে অন্তত ৫০ জন আইনজীবী হাসপাতালে প্রবেশ করেন।

হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০, পাকিস্তানজুড়ে অভিযানের আদেশ

জিও নিউজের খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা বিস্ফোরণের পর গুলি শুরু করে। বিস্ফোরণের পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে দৌড়ে হাসপাতাল থেকে মানুষজন বের হওয়ার চেষ্টা করছেন। হাসপাতালে জরুরি বিভাগের কাছেই বিস্ফোরণটি ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহতদের বেশিরভাগই আইনজীবী।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিস্ফোরণে আজ টিভির এক সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সেনা সদস্য ও পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কয়েকজন আহতকে চিকিৎসার অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বুগতি বলেন, নিরাপত্তায় ঘাটতি থাকার কারণে এ ঘটনা ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে ঘটনাটির তদন্ত করাব। তিনি জানান, বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা সম্ভব না। এর আগে হাসপাতালে কোনও হুমকি আসেনি। হামলাটি আত্মঘাতী হতে পারে বলেও উল্লেখ করনে তিনি।

হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০, পাকিস্তানজুড়ে অভিযানের আদেশ

হামলায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) জড়িত। এ দাবি করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি। সোমবার পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে এ কথা বলেন তিনি।
জেহরি বলেন, কুয়েটার হামলায় যে ‘র’ জড়িত তার প্রমাণ আমার কাছে রয়েছে। আমি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্যগুলো জানাব।

প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগেই এ মন্তব্য করলেন জেহরি। তদন্তকারীরা এখনও বিস্ফোরণের ধরণ সম্পর্কেই নিশ্চিত হতে পারেননি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, কাউকেই প্রদেশটির শান্তিতে ব্যাঘাতে ঘটাতে দেওয়া হবে না।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এ হামলা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক সপ্তাহ শোক পালনের ঘোষণা দিয়েছে। লাহোর হাইকোর্টের আইনজীবীরা হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন।

সম্প্রতি পাকিস্তানে বিশেষ করে বালুচিস্তানে একের পর এক আইনজীবী হামলার শিকার হয়েছেন।

হাসপাতালে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০, পাকিস্তানজুড়ে অভিযানের আদেশ

৩ আগস্ট অজ্ঞাতদের গুলিতে নিহত জাহানজেব আলভি নামের এক আইনজীবী। এ হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সোমবার নিহত বিলাল কাসি। এ হত্যার প্রতিবাদে দুইদিন কোর্টের কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছিলেন তিনি।

জুনে স্পিনি রোডে বালুচিস্তান আইন কলেজের প্রিন্সিপাল ব্যারিস্টার আমানুল্লাহ আচাকজিকে গুলি করে হত্যা করা হয়।

এর আগে পাকিস্তানি খ্রিস্টান নাগরিকের পক্ষে মামলা পরিচালনার জন্য এক আইনজীবীকে হত্যার হুমকি দেওয়া হয়।

গত এক দশক ধরে বালুচিস্তানে বেশ কিছু সহিংসতা ও টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেছে। গত ১৫ বছরে সংখ্যালঘু শিয়া ও হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে অন্তত ১ হাজার ৪০০টি হামলা হয়েছে।

আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশটিতে বিচ্ছিন্নতাবাদী ও আল কায়েদা জঙ্গিরা বেশ সক্রিয়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে প্রদেশটির সীমান্ত রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর-

সূত্র: ডন, এক্সপ্রেস ট্রিবিউন, জিও নিউজ।

/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের