ট্রাম্পের হুমকির পর ৭০০০ কর্মসংস্থানের ঘোষণা জেনারেল মোটরসের

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ২২:৪৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:৪০
image

জেনারেল মোটরস মেক্সিকোতে কারখানা স্থাপন ও বিনিয়োগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দেশটির গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জেনারেল মোটরসের (জিএম) তীব্র সমালোচনা করেন। তাদের মেক্সিকোর কারখানার ওপর বাড়তি কর আরোপেরও হুমকি দেন ট্রাম্প। এবার জিএম যুক্তরাষ্ট্রে আগামী কয়েক বছরে সাত হাজার কর্মসংস্থান এবং ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, তারা মেক্সিকোর কারখানার ৪৫০টি কর্মসংস্থান যুক্তরাষ্ট্রে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। ফ্যাক্টরির আরও দেড় হাজার কর্মসংস্থান তারা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে। সেই সঙ্গে বিনিয়োগ ও প্রযুক্তি ক্ষেত্রে পাঁচ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে জিএম।

জিএম-এর সিইও ম্যারি বাররা এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন প্রতিযোগিতামূলক নির্মাণ খাতে আমরা আরও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে যুক্তরাষ্ট্রে আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্র আমাদের ঘরোয়া বাজার। আর আমাদের কর্মী, ডিলার, সাপ্লাইয়ার সকলের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মঙ্গলবার দিনের প্রারম্ভে ওয়ালমার্ট যুক্তরাষ্ট্রে নতুন ১০ হাজার কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে অ্যামাজন যুক্তরাষ্ট্রে এক লাখ কর্মসংস্থানের ঘোষণা দিয়েছিল।

এর আগে জেনারেল মোটরস-কে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, তাদের মেক্সিকোতে গড়ে তোলা কারখানার ওপর তিনি ৩৫ শতাংশ কর আরোপ করবেন। ট্রাম্প গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে, জিএম এমন বিনিয়োগের ঘোষণা দিতে পারে।

সূত্র: ফক্স নিউজ। 

/এসএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ