সিরিয়ায় মার্কিন হামলায় নিহতদের মধ্যে রুশ সেনা নেই

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১৩:২০আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:৩৮

সিরিয়ায় মার্কিন হামলায় নিহতদের মধ্যে রুশ সেনা নেই সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার কোনও সেনা সদস্য ও বেসামরিক মানুষ নিহত হননি। শুক্রবার দামেস্কর রুশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। রুশ বার্তা আরআইএর বরাত দিয়ে রয়টার্স এ খবর জানা গেছে।

আরআইএ জানিয়েছে, এখন পর্যন্ত কোনও রুশ সেনা ও নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। দূতাবাস খোঁজ-খবর নিচ্ছে।

ক্ষেপণাস্ত্র হামলার আগেই বিষয়টি রাশিয়াকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পেন্টাগনের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শুক্রবার সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ভূমধ্যসাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলায় ঘাঁটিতে রাখা যুদ্ধবিমান ও হেলিকপ্টারসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

ওই হামলায় অন্তত চারজন সিরীয় সেনাসদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু সেনা সদস্য। ওই ঘাঁটিতে থেকে সুখোই ২২, সুখোই ২৪ এবং মিগ ২৩ বিমান ছিল। নিহতদের মধ্যে একজন জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তাও ছিলেন বলে জানায় সিরিয়ান অবজারভেটরি।

যুক্তরাষ্ট্রের দাবি, সিরিয়া মঙ্গলবার নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করার ফলেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিদ্রোহীদের ওপর বিমান হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে সিরিয়া সরকার। রাশিয়া দাবি করেছে, বিদ্রোহীরা রাসায়নিক অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল। বিমান হামলায় তা বিস্ফোরিত হয়েছে, আসাদ সরকার রাসায়নিক হামলা চালায়নি। মঙ্গলবারের ওই হামলায় অন্তত ৮৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

আরও পড়ুন

সিরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের ‘যুদ্ধ’ শুরু!

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বিমান নিরাপত্তা চুক্তি’ বাতিল করলো রাশিয়া

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ নিয়ে যা বললেন ট্রাম্প

সিরিয়ায় মার্কিন হামলায় নিহতদের মধ্যে রুশ সেনা নেই

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী