তেহরান কি হামলার প্রকৃত চিত্র আড়াল করছে?

বাধন অধিকারী ও ফাহমিদা উর্ণি
০৭ জুন ২০১৭, ২২:০৮আপডেট : ০৭ জুন ২০১৭, ২২:১৮
image

ইরানের পার্লামেন্ট বুধবারের জঙ্গি হামলাকে ‘কয়েকজন ভীরুচিত্তের সন্ত্রাসী’র কর্মকাণ্ড উল্লেখ করে তাদের ‘ভালোভাবে শায়েস্তা করা’ হয়েছে; দাবি করেছে তেহরান। তবে স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শী এবং নিজস্ব সূত্রের বরাতে যেসব তথ্য জানিয়েছে, তা হামলার ব্যাপকতাকেই নির্দেশ করে। সেখানকার শীর্ষ মিডিয়া পার্লামেন্ট ভবনে জিম্দিশার খবর দিলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ঘটনা শুরুর ৫ ঘণ্টা পর এসে ১২ জন নিহতের খবর দিয়ে তেহরান দাবি করেছে, সেখানে ৪ হামলাকারীকে হত্যার মধ্য দিয়ে ভবনটিকে জঙ্গিমুক্ত করা হয়েছে। তবে নিহত ১২ জনে ৪ হামলাকারী অন্তর্ভূক্ত কিনা, তাও পরিষ্কার নয়। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম যখন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পার্লামেন্ট ভবনে গোলাগুলির খবর জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তখন পার্লামেন্ট অধিবেশনের ফুটেজ প্রচার করে গেছে। সবমিলে প্রশ্ন উঠেছে, ইরান হামলার প্রকৃত চিত্র আড়াল করছে কিনা।

উল্লেখ্য, ইরানের সংবাদমাধ্যমের বাস্তবতা বিবেচনা করলে সেখানে  খবর সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে রয়েছে রাষ্ট্রীয় বিধিনিষেধের বাড়াবাড়ি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে তাই কর্তৃপক্ষের ওপর নির্ভর করতে হয়। সেখানকার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ১২ জন নিহতের খবর দিলেও এদের মধ্যে ৪ হামলাকারী আছেন কিনা, সে ব্যাপারে পরিষ্কার কিছু জানায়নি তেহরান। আবার নিহতরা কেবল পার্লামেন্ট ভবনের হামলায় জড়িত নাকি তারা খোমেনির মাজারের হামলাতেও জড়িত তাও নিশ্চিত হওয়া যায়নি। রাষ্ট্রীয় সূত্রের বরাত দিয়ে এ ঘটনায়  ৩৯ জনের আহত হওয়ার খবর দিয়েছে বিবিসি।

তেহরানের নিরাপত্তা অভিযানের ছবি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একটা পর্যায়ে বলা হয়েছিল, বুধবারের হামলার পর পার্লামেন্টের ভেতরের পরিস্থিতি এখন ঠিক কেমন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ বলছে, ভেতরে এখনও হামলাকারী রয়েছে এবং জিম্মিদশা চলছে। তবে এ খবরগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সেই সময়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, পার্লামেন্ট ভবনের ভেতর এক আত্মঘাতী হামলাকারী তার সুইসাইড ভেস্ট বিস্ফোরিত করেছে। আরেক আত্মঘাতী সুইসাইড ভেস্ট বিস্ফোরিত করতে পারার আগেই পুলিশ তাকে থামিয়ে দিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে পার্লামেন্ট স্পিকার এ হামলাকে ছোটখাটো ইস্যু উল্লেখ করে বলেন, ‘কয়েকজন ভীরুচিত্তের সন্ত্রাসী পার্লামেন্টে অনুপ্রবেশ করেছিল তবে তাদেরকে ভালোভাবে মোকাবিলা করা হয়েছে’। তবে বিবিসির তখনকার প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট ভবনে এখনও কয়েকজন হামলাকারী অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসতেও দেখা গেছে।

অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এক ইরানি পুলিশ

ইরানের স্থানীয় কোনও কোনও সংবাদমাধ্যম অসমর্থিত সূত্রে পার্লামেন্ট ভবনে এমপিরা জিম্মিদশায় রয়েছেন বলে দাবি করেছিল। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সবশেষ খবরে কোনও ধরনের জিম্মিদশার খবর প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এদিকে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা শুরুর ৫ ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পার্লামেন্ট ভবন জঙ্গিমুক্ত করার খবর জানিয়েছে। এরআগে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং-এর দেওয়া এক বিবৃতিতে ১২ জন নিহতের খবর জানিয়ে বলা হয়েছিল,‘নিরাপত্তারক্ষীরা তা খুঁজে দেখার চেষ্টা করছেন। ভবনটি পরিস্কারে নিয়োজিত রয়েছেন তারা।’

ইরানের পার্লামেন্ট সদস্য মুজতবা জোনর স্থানীয় বার্তা সংস্থা মেহেরকে বলেন, ‘নিরাপত্তা বাহিনী হামলাকারীদের জীবিত অবস্থায় আটক করতে চাইছে যেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে হামলার কারণ জানা যায়।’ তবে তেহরান কতৃপক্ষ এখনও হামলার কারণ উদ্ধার করতে পারেনি বলে জানিয়েছে।  

ইরানের পার্লামেন্ট ভবনের অভিযানের ছবি

বুধবার সকালে ইরানের পার্লামেন্ট ও ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতার মাজারে দুর্বৃত্তদের হামলা হয়। হামলায় সবশেষ ১২ জন নিহতের কথা জানায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের খবর প্রকাশিত হয়েছে। আইএসের দাবি, তাদের যোদ্ধারা তেহরানের দুটি স্থানে হামলা চালিয়েছে।

এদিকে তেহরান দাবি করেছে, তৃতীয় হামলার পরিকল্পনা রুখে দিয়েছে সেখানকার রাষ্ট্রীয় বাহিনী। ওই সন্ত্রাসী দলকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

/বিএ/

 

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের