মসজিদকে লক্ষ্যবস্তু বানিয়ে লন্ডনে আবার গাড়ি হামলা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৭, ০৯:৪৩আপডেট : ১৯ জুন ২০১৭, ১৪:৪৩
image

মসজিদকে লক্ষ্যবস্তু বানিয়ে লন্ডনে আবার গাড়ি হামলা

পার্লামেন্ট ভবন ও ওয়েস্ট মিনস্টার ব্রিজের হামলার পর গ্রেনফেল টাওয়ারের আগুনের শোক কাটিয়ে না উঠতেই আবারও হামলার শিকার হলো লন্ডন। এবার লক্ষ্যবস্তু বানানো হয়েছে মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরতে থাকা মুসল্লিদের। বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর লন্ডনের সেভেন সিস্টার রোডের ফিনসবারি পার্ক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ৪ জুন লন্ডন ব্রিজের হামলার মতো করেই এদিন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেওয়া হয় পথচারীদের ওপর। গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

ব্রিটেনের মুসলিম কাউন্সিল জানায়, স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে একটি ভ্যান ‘ইচ্ছাকৃতভাবে’ মুসল্লিদের ধাক্কা দেয়। আহতদের অনেকেই রাতে তারাবিহর নামাজ শেষে বের হচ্ছিলেন। পুলিশের দেওয়া তথ্যমতে, এ ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছে। 

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, তারা ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। সংস্থাটির উপ-পরিচালক কেভিনবেট বলেন, আমরা কয়েকজন অ্যাম্বুলেন্স কর্মী, দক্ষ প্যারামেডিক ও বিশেষ দল পাঠিয়েছি। এছাড়া লন্ডন এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের ট্রমা টিমও সেখানে গেছে।

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হতাহতদের সাহায্য করতে এগিয়ে আসছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্থানে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। সবাই চিৎকার করছিলো। সিনথিয়া ভ্যানজেলা নামের এক ব্রিটিশ টুইটারে জানান, ‘দৃশ্যটি সত্যি ভয়ংকর ছিলো। মাটিতে শুয়ে থাকা আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলো পুলিশ।’

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের