বার্সেলোনায় মানুষের ভিড়ে চলন্ত ভ্যান, নিহত ১৩

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ২৩:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৮:২৩

বার্সেলোনায় মানুষের ভিড়ে চলন্ত ভ্যান, নিহত ১৩ স্পেনের বার্সেলোনার লাস রামব্লাস পর্যটন এলাকায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভিড়ের মধ্যে চলন্ত ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ওই ঘটনার পরপরই স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ১৩ জন নিহতের কথা বলা হলেও প্রথমে পুলিশের পক্ষ থেকে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে সে-ই ভ্যানটির চালক কি না তা জানানো হয়নি।

হামলার ঘটনাকে বিশাল আকারের একটি ধ্বংসযজ্ঞ হিসেবে বর্ণনা করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে মানুষের আতঙ্কের কথা। লোকজনকে ঘটনাস্থল সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তাকর্মীরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভিড়ে ভ্যান চালিয়ে কয়েকজনকে আঘাতের পর চালক হেঁটে পালিয়ে গেছে। এছাড়া ওই এলাকার একটি রেস্টুরেন্টে প্রবেশ করে লোকজনকে জিম্মি করে রেখেছে দুই বন্দুকধারী। লোকজনের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার পরপরই স্পেনের এল পেরিওডিকো পত্রিকা জানিয়েছে, বার্সেলোনা শহরের কেন্দ্রস্থলে একটি বারে দুই অস্ত্রধারী লুকিয়ে ছিল। ওই এলাকায় গুলির আওয়াজও শোনা গেছে। তবে এ ঘটনার সঙ্গে ভ্যান হামলার কোনও যোগসূত্র আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাড়ি হামলার পর লোকজন দ্রুত কাছাকাছি দোকান এবং ক্যাফেগুলোতে আশ্রয় নেন। ২০ বছর বয়সী স্থানীয় এক তরুণ বিবিসি’কে বলেন, এটি বার্সেলোনার সবচেয়ে দর্শনীয় স্থান। কয়েকজনের শরীরে ভ্যানের ধাক্কা লেগেছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। আমি নিজেও একটি কফিশপে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেছি।

২০১৬ সালের জুলাই থেকে ইউরোপজুড়ে ভিড়ের মধ্যে হামলা চালানোর ক্ষেত্রে বিভিন্ন যানবাহন ব্যবহার করা হয়েছে। ফ্রান্সের নিস, জার্মানির বার্লিন, যুক্তরাজ্যের লন্ডন ও সুইডেনের স্টকহোমে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি, দ্য গার্ডিয়ান।

/এমপি/এএম

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম