কোরীয় উপকূলে মার্কিন বোমারু বিমান

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৭, ০৮:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০৮:৫০
image

কোরীয় উপকূলীয় অঞ্চলে দুটি মার্কিন বোমারু বিমান দিয়ে শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে বিমান দুটি ওই আকাশসীমায় প্রবেশ করে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

কোরীয় উপকূলে মার্কিন বোমারু বিমান

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন যে কিভাবে কোরীয় হুমকি সামলানো যায়। এরই মাঝে এই শক্তি প্রদর্শন দেখা গেল।

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবারই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ‍উত্তর কোরিয়া। সর্বশেষ জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তারা। হুমকি দিয়েছে গুয়ামে মার্কিন সামরিক ঘাটিতে হামলারও। জবাবে ট্রাম্পও জানিয়েছে কঠোর পদক্ষেপ নেওয়ার।

কোরীয় নেতা কিম জং উনের দেওয়া হুমকি কিভাবে প্রতিহত করা যায় সেটি নিয়ে আলোচনায় বসেছেন ট্রাম্প। আর মার্কিন বিমানবাহিনী বি-ওয়ান বি নামের দুটি বোমারু বিমান গুয়াম থেকে কোরীয় উপদ্বীপ অঞ্চলে যায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সেসময় দক্ষিণ কোরিয়ার দুটি এফ-১৫ ফাইটার বিমানও ছিলো। তারা সাগরে সামরিক মহড়ায় অংশ নেয়।

পানিতে এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বিমান দুটি। এরপর দক্ষিণ কোরিয়ার সাগর থেকে চীন সাগর পর্যন্ত পানিপথে পুনরায় এই পরীক্ষা করে।

মার্কিন সামরিক বাহিনী থেকে জানানো হয়, জাপানের যুদ্ধবিমানও এই মহড়ায় অংশ নেয়।

/এমএইচ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি