মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করলো বিশ্বব্যাংক

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১২:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২১:১৪
image

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের ওপর জাতিগত নিধনের প্রেক্ষাপটে মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক।  রাখাইন পরিস্থিতি বিশ্লেষণের পর রেহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে শুক্রবার ওয়াশিংটনে এক বিবৃতিতে এসব জানায় বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থা।  উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্লাটফর্মভিত্তিক ডেভেক্স এর ওয়েবসাইটে বিশ্বব্যাংকের বিবৃতির বরাত দিয়ে ঋণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মিয়ানমারের রাখাইন পরিস্থিতি বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, ‘সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সবশেষ পরিস্থিতি আমরা বিশ্লেষণ করে দেখেছি। সার্বিক বিচারে আমাদের মনে হয়েছে, ওই ঋণের কার্যকর ব্যবহার নিশ্চিতে সেখানকার পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।’

২৫ আগস্ট সহিংসতার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ শুরু করে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কাছ থেকে জানা যায় সরকারি বাহিনীর নির্যাতনের ভয়াবহ চিত্র। যারা পালিয়ে আসতে পারেনি তারাও রয়েছেন ভয়াবহ দুর্দশায়। রাখাইনে কোনও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকেও প্রবেশ করতে দিচ্ছে না মিয়ানমার সরকার। বিভিন্ন সংবাদমাধ্যম ‍উঠে আসছে সেই মানবিক বিপর্যয়ের গল্প। 

বিশ্বব্যাংকের সেই বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈষম্যহীনতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা, রাখাইনের ধ্বংসযজ্ঞ এবং তাদের উচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক।  মিয়ানমার সরকারকে তারা পরিস্থিতি সংকট উত্তরণ এবং এবং মানবিক আর্তির প্রতি দৃষ্টি দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওযার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশ বিশ্বব্যাংককে অনুরোধ করেছে। বিশ্ব আর্থিক সংস্থাটি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম