ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নিন্দা

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ০৩:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ০৩:২৫

ম্যানহাটনে বিস্ফোরণের পর ঘটনাস্থলের ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে হামলার ঘটনায় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।

বলা হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে পূর্বঘোষিত ‘জিরো টলারেন্স’  নীতির ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার নিউইয়র্কের ঘটনাসহ বিশ্বের যে কোনও স্থানের সন্ত্রাসী ও উগ্রপন্থী কার্যক্রমের নিন্দা জানায় বাংলাদেশ।

আরও বলা হয়, একজন সন্ত্রাসীর ক্ষেত্রে তার ধর্ম বা জাতিগোষ্ঠীর পরিচয় মুখ্য নয়। একজন সন্ত্রাসীর পরিচয় শুধুই সন্ত্রাসী, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, সোমবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। পুলিশের দাবি, সন্হেভাজন ওই ব্যক্তির নাম আকায়েদ উল্লাহ। সে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দীপ থেকে গিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিল। 

এ সংক্রান্ত সংবাদ:

ম্যানহাটনে বিস্ফোরণ: সন্দেহভাজন আকায়েদ সম্পর্কে যা জানা গেছে

ম্যানহাটনের বিস্ফোরণ: আটক বাংলাদেশি সন্দেহভাজন আকায়েদকে জিজ্ঞাসাবাদ

/এআর/এএইচ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে