খালেদার রায়-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৫
image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঘোষিত রায় এবং রায়-পরবর্তী ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির সদর দফতরে দেয়া নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এ কথা জানান। উদ্ভূত পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। খালেদা জিয়া

‘শারীরিক ও সামাজিক দিক বিবেচনায় নিয়ে’ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন একজন সাংবাদিক। সেই সাথে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে কোনো বিশেষ দূত পাঠানো হবে কিনা জানতে চাওয়া হয়।

মহাসচিবের মুখপাত্রকে উদ্ধৃত করে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার আটক উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ফারহান। তিনি বলেছেন, ’বিষয়টি মাত্রই আমাদের দৃষ্টি গোচর হয়েছে।  আমরা উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখছি।’

বিবিসির প্রতিবেদনে ঘোষিত সাজার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, রায় ঘোষণার সময় খালেদা-সমর্থকদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা সহিংসতার জন্য উদ্বেগ প্রকাশ করছি। উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’ মহাসচিবের মুখপাত্র ফারহান জানান, ঘটনার যথাযথ পর্যবেক্ষণ শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে জাতিসংঘ। 

অপর এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফরহান হক বলেন, ‘নির্বাচনের ওপর এ রায়ের কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে এক্ষুণি কিছু বলতে নারাজ আমরা। আমরা পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে দেখছি।’ তিনি জানিয়েছেন, জাতিসংঘের অবস্থান সব দলের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান