সিনেমা, বিনোদনে শত শত কোটি ডলার ঢালছেন সৌদি যুবরাজ

বিদেশ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৩

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে আগামী এক দশকে সেখানকার বিনোদন শিল্পে প্রায় সাড়ে ৬০০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের জেনারেল এন্টারটেইন অথরিটির প্রধান আহমেদ বিন আকিব আল-খাতিব জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই আসবে।

পুরো সৌদি আরব জুড়ে ৫০টি শহরে এ বছর পাঁচ হাজারেরও বেশি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। রাজধানী রিয়াদে এরইমধ্যে অস্ট্রেলিয়ার সিডনি শহরের ধাঁচে একটি অপেরা হাউস নির্মাণের কাজ শুরু হয়েছে।

সৌদি জেনারেল এন্টারটেইন অথরিটির প্রধান বলেন, ‘ইনশাল্লাহ্ ২০২০ সালের মধ্যেই আপনারা দেখতে পাবেন সৌদি আরবে সত্যিকারের পরিবর্তন ঘটে গেছে।’

সৌদি আরবের তরুণ যুবরাজ যে ভিশন-২০৩০ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তার আওতায় এর মধ্যেই দেশটিতে সিনেমা হল চালু হয়েছে। আয়োজন করা হচ্ছে কনসার্টেরও।

কিছুদিন আগে বিভিন্ন কমিকসের জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে সৌদিতে একটি কমিক-কন সাংস্কৃতিক উৎসবেরও আয়োজন করা হয়েছিল।

তাছাড়া সম্প্রতি দেশটির জাতীয় দিবসে প্রথমবারের মতো নারী-পুরুষ উভয়েই অংশ নেন। রাজপথে ইলেকট্রনিক মিউজিকের তালে সৌদি ছেলে-মেয়েরা সেদিন একসঙ্গে নাচে মেতে উঠে। এমন দৃশ্য গত কয়েক দশকের মধ্যে কখনও দেখা যায়নি। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান