বাংলাদেশে আসতে চান খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী

মাহাদী হাসান
২০ মার্চ ২০১৮, ২৩:০৮আপডেট : ২১ মার্চ ২০১৮, ১১:১১

লর্ড কারলাইল (ছবি- সংগৃহীত) বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড কারলাইল। মঙ্গলবার (২০ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে পাঠানো এক ই-মেইলে নিজেই এ কথা জানিয়েছেন এই ব্রিটিশ আইনজীবী। তিনি বলেন, ‘আশা করছি দায়িত্ব পালন করতে আমি বাংলাদেশে আসবো। সেখানে (বাংলাদেশ) এরই মধ্যে দুর্দান্ত একটি দল কাজ করছে। তাদের সঙ্গে আমিও প্রয়োজনীয় পরামর্শ দেবো। আমি মূলত সুষ্ঠু বিচার ব্যবস্থা ও আদালতের স্বাধীনতার দিকে বিশেষভাবে লক্ষ রাখবো।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে লর্ড কারলাইলকে খালেদা জিয়ার আইনি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান। এরপর বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য কারলাইলের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়।
খালেদা জিয়ার মামলার ব্যাপারে কোনও নথি দেখেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে কারলাইন বলেন, ‘আমি নথিপত্র দেখেছি। আরও কিছু দেখবো। আলামতের স্বল্পতা ও এটি সংগ্রহের প্রক্রিয়া নিয়ে আমি উদ্বিগ্ন।’
এই মামলার ব্যাপারে তার আগ্রহের কারণ জানতে চাইলে লর্ড কারলাইল বলেন, ‘আমি জালিয়াতি ও দুর্নীতি বিষয়ক মামলার ব্যাপারে আগ্রহী একজন ব্যারিস্টার। এ ছাড়া, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বিচার ব্যবস্থা পর্যবেক্ষণের তাগিদও আমার মধ্যে কাজ করে।’
লর্ড কারলাইলের সঙ্গে বাংলা ট্রিবিউনের কথোপকথন পরামর্শক হিসেবে তার আর্থিক লেনদেন বিষয়ে জানতে চাইলে এই ব্রিটিশ আইনজীবী বলেন, দায়িত্ব ও কাজের পরিধি অনুযায়ী অর্থ পাবেন তিনি। তবে এর পরিমাণ তিনি গোপন রাখতে চান।
এর আগে, মঙ্গলবার দুপুরে বাংলা ট্রিবিউনকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে কারলাইন বলেছিলেন, আন্তর্জাতিক আইন ও ফৌজদারি আইন অনুযায়ী খালেদা জিয়াকে আইনি পরামর্শ দেবেন তিনি।
ই-মেইলে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়া এবং আন্তর্জাতিক ও ফৌজদারি আইন অনুযায়ী তাকে সহায়তা দেওয়ার কথা জানিয়ে এই আইনজীবী বলেন, ‘আমি আরও জানিয়ে রাখি, সম্প্রতি আমি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান নিযুক্ত হয়েছি। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বণ্টন নিয়ে এই সংস্থাটির গভীর আগ্রহ রয়েছে। আমি নিজেও এই বিষয়ে অনেক আগ্রহী।’
প্রসঙ্গত, ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইল সাধারণত গুরুতর অপরাধ, স্থানীয় সরকার এবং লাইসেন্স, পরিকল্পনা ও পেশাগত নিয়মশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আইনের মামলায় বেশি অংশ নিয়ে থাকেন। সংসদীয় অধিকার ও আচরণ সংক্রান্ত বিষয়গুলোতে তার বিশেষ আগ্রহ রয়েছে। এ ছাড়া, বড় ধরনের বাণিজ্যিক প্রতারণা মামলার বেসামরিক ও অপরাধ দিকগুলোতে তিনি বিশেষ পারদর্শী। তিনি এমন অনেক মামলায় নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন-
খালেদা জিয়ার মামলায় কেন লর্ড কারলাইল?
লর্ড কারলাইল ও তার আইনি প্রতিষ্ঠান এসসি স্ট্র্যাটেজির আদ্যোপান্ত
আন্তর্জাতিক আইনে খালেদা জিয়াকে সহায়তা দেবো: বাংলা ট্রিবিউনকে কারলাইল

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম